ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শ্বাসরোধে কৃষি শ্রমিককে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বাঐতারায় শ্বাসরোধে কৃষি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজমুল হোসেন (২৪) বাঐতারারা গ্রামের আনু মিয়ার ছেলে। নিহত নাজমুল পেশায় একজন কৃষি শ্রমিক।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নাজমুল আর ফেরেনি। বুধবার সকালে পুর্ব বাঐতারা মাঠের ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে সিরাজগঞ্জর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ গাউস জানান, এটা পরিকল্পিত হত্যাকান্ড কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের খুঁজে বের করে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলেও যোগ করেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি