ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

স্বাস্থ্য ও শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ করবে সরকার: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১১ মে ২০২৬ | আপডেট: ২৩:১৫, ১১ মে ২০২৬

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের বা জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 

সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে গেছে। তবে সেটি যথেষ্ট নয়, আরও কার্যকরভাবে করতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

বক্তব্যের এক পর্যায়ে আমির খসরু আওয়ামী লীগ সরকারের আমলনামা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নামে ৭০ হাজার কোটি টাকা নয় ছয় করেছে বিগত সরকার। তবে বিএনপি সরকার দুর্নীতি দমনের ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এ সময় অনুষ্ঠানে থাকা ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা ট্যাক্স কমানোর ব্যাপারে অর্থমন্ত্রীকে আহ্বান জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি