ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি, শুরু ১৪ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫৩, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। আর ১৫ এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা বোর্ডের।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন।

ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি