ঢাকা, মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

৮ মাস পর উৎপাদনে গেল যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। 

সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদন বিভাগীয় প্রধান মোঃ ফজলুল হক। 

উৎপাদন শুরু হওয়ায় কারখানার সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা উচ্ছুসিত।

বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে যমুনা সার কারখানা। 

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ পায় যমুনা সার কারখানা। 

এর আগে গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি