আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝুর সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “লাইসেন্স পাওয়ার ৬ মাসের মধ্যে নতুন ব্যাংকগুলোকে কার্যক্রম শুরু করতে হবে।” মোট কয়টি ব্যাংক লাইসেন্স পাচ্ছে জানতে চাইলে মুহিত বলেন “বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”
দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার দিনের শুরুতেই লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে। ‘অনিবার্য কারণবশতঃ’ এই লেনদেন বন্ধ করা হয় বলে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে ডিএসইর সিইও মোশাররফ এম হোসেন বলেন “শুধু আজ ডিএসইর লেনদেন বন্ধ থাকবে। দুপুর একটায় এসইসির সঙ্গে আলোচনা করা হবে এবং পরে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”
সংগ্রাহকদের মধ্যে চাহিদার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ পিস মুদ্রণ করবে বাংলাদেশ ব্যাংক। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই নোট অবমুক্ত করে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিশেষ এই নোট অবমুক্ত করার পর সর্বসাধারণের কাছে তা প্রশংসিত হয় এবং অত্যাধিক চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্টক দ্রুত ফুরিয়ে যায়। সংগ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনা করে আরো দুই লাখ নোট মুদ্রণের পদক্ষেপ নেয়া হয়েছে।’বাংলাদেশ ব্যাংক প্রথমে দেড় লাখ নোট মুদ্রণ করে। তিনি বলেন, “এর আগে কোনো স্মারক নোট বা মুদ্রার প্রতি সংগ্রাকদের এ ধরনের চাহিদা লক্ষ্য করা যায়নি। চাহিদা থাকার কারণে মাত্র ২০ দিনের মাথায় দেড় লাখ নোটের স্টক শেষ হয়ে যায়।”
জানুয়ারি: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবার পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবার বড় ধরনের দরপতন হয়েছে ডিএসইতে। আর এই দরপতনের ফলে চলতি বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসই মূল্যসূচক।ন শেষে সাধারণ মূল্যসূচক গতদিনের চেয়ে ১৬৭ পয়েন্ট কমে চার হাজার ৮৬৪ পয়েন্ট দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরের ১২ তারিখে সূচক ছিল চার হাজার ৮৪৯ পয়েন্ট। সূচক কমলেও গতদিনের চেয়ে সোমবার লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৩১৮ কোটি টাকা।
আবাসন শিল্পের বৃহৎ মেলা রিহ্যাব ফেয়ার শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বাণিজ্য মেলায়ও অনেক আবাসন প্রতিষ্ঠান আকর্ষণীয় স্টল দিয়েছে। এসব স্টলে দর্শকদের ভিড়ও কম নয়। দর্শক-ক্রেতারা মেলায় অন্য পণ্য কেনার কাজে এসে বের হওয়ার পথে আবাসন স্টল ঘুরে যাচ্ছেন। এতে আবাসন প্রকল্পের প্রচারণায় ব্যাপক সফলতা পাচ্ছে বলে জানা যায়।
JPAGE_CURRENT_OF_TOTAL
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...