মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল, ভোলা এবং পটুয়াখালী নৌ-রুটে লঞ্চ যোগাযোগে
রোটেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। রোববার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে দক্ষিণাঞ্চলের লঞ্চ মালিক সমিতি সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোটেশন পদ্ধতিতে মালিকদের ইচ্ছে অনুযায়ী লঞ্চ চলাচল করতো। অভিযোগ রয়েছে, এ পদ্ধতি অনুসরণ করে মালিকপক্ষ বেশি মুনাফার জন্য অনেক সময় লঞ্চের সংখ্যা কমিয়ে দিতো।
বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান, দেশের দক্ষিণাঞ্চলে বর্তমানে ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলা ও ঢাকা-পটুয়াখালী ৩টি নৌ-রুট চালু রয়েছে। এ রুটগুলোতে আগামী সোমবার থেকে কোনো রোটেশন পদ্ধতি থাকবে না।
তিনি আরো বলেন, এখন থেকে এসব রুটের লঞ্চ মালিকরা পূর্বের নিয়মানুযায়ী অর্থাৎ বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত রুট ও সময় মোতাবেক চলাচল করবে। আগামীকাল থেকে বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ৪টি করে, ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি এবং ঢাকা-ভোলা রুটে প্রতিদিন ৩টি করে লঞ্চ উভর স্থান থেকে চলাচল করবে।
পাশাপাশি লঞ্চ মালিকদের ব্যাবসায়িক ক্ষতি এবং এ রুটগুলোতে আরো লঞ্চের প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলাউদ্দিনকে আহ্বায়ক করে একটি সার্ভে কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তারা এ ব্যাপারে রিপোর্ট দেবে বলেও জানান মন্ত্রী।
লিবিয়ার ঘারইয়ানে রোববার প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বিবিসি থেকে জানা গেছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত ঘারইয়ান শহরে এ সংঘর্ষ হয়। এতে শহরের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপ রকেট ও ভারি মেশিন দিয়ে গুলি করে।
এ ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন।
এদিকে, লিবিয়ার মধ্যকালীন সরকার যুদ্ধবিরতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
জুবায়ের হত্যার ঘটনায় ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. আরজু মিয়া অবশেষে সোমবার পদত্যাগ করলেন। সকালে এক সংবাদ সম্মেলন করে তিনি তার পদত্যাগ করার কথা জানান।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পরীক্ষা শেষে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের হামলায় মারাত্মক আহত হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। পরদিন ভোর ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রক্টরের পদত্যাগ, প্রধান নিরাপত্তাকর্মীর অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবিতে সপ্তাহব্যাপী ছাত্র-শিক্ষকরা আন্দোলন ও ক্লাস বর্জন করে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষকে সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন।একই সঙ্গে আলীমকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে: আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে, ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
এছাড়া আলীম গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না। আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।
আলীম ছাড়াও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত ইসলামির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল এবং সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
তাদের মধ্যে কেবল আলীমই শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
JPAGE_CURRENT_OF_TOTAL
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...