Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট শপথ নিলেন

গুয়াতেমালার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেরেজ মোলিনা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন তিনি। এর ফলে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা অ্যালভারো কোলোমের স্থলাভিষিক্ত হলেন।

সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট পেরেজ মোলিনা অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়া সহিংস অপরাধ দমনে ও অবাধ মাদক চোরাচালানের বিস্তার রোধে শক্ত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দরিদ্র ও শিশু অপুষ্টির হার কমিয়ে আনার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

১৯৮৬ সালের পর পেরেজই দেশটির প্রথম প্রেসিডেন্ট যিনি এর আগে সামরিক বাহিনীর অধীনে দায়িত্ব পালন করতেন। গুয়াতেমালায় এ সময়ই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে গুয়াতেমালা শহরে হাজার হাজার উল্লসিত ভক্ত-সমর্থকের উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট দেশে এক ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেছেন। ওই ভাষণে তিনি বলেন, আমরা সঙ্কটাপন্ন একটি দেশের দায়িত্ব বুঝে নিচ্ছি। তিনি দেশে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের অবাধ চোরাচালান রোধে আন্তর্জাতিক সমপ্রদায়ের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

 

অলিম্পিক ভিসায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লন্ডনে গমন

আগামী ২৭ জুলাই লন্ডনে শুরু হবে ১৭ দিনব্যাপী অলিম্পিক ২০১২ গেমস। অলিম্পিক উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লন্ডনে আসার প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার মানুষ। এ উপলক্ষে ইউকে বোর্ডার অ্যাজেন্সি নতুন বছরের শুরুতে ঘোষণা করেছে অলিম্পিক ডিজিটর ভিসা।

ধারণ ও ফ্যামিলি ভিজিটরের মতোই এই ভিসায় লন্ডন আসার নতুন সুযোগ মিলবে।

ইউকেবিএ সূত্রে জানা গেছে,

...বিস্তারিত পড়ুন...

 

প্রধানমন্ত্রীকে নোটিশ সুপ্রিম কোর্টের, পাক গণতন্ত্রের ভবিষ্যত্‍ ঘিরে জল্পনা

এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরুজ্জীবনের উদ্যোগে না নেওয়ায় তাঁকে `অসত্‍` বলে চিহ্নিত করেছিল পাক সুপ্রিম কোর্ট। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে ‘আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না’ এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিল সে দেশের শীর্ষ আদালত। আগামী ১৯ জানুয়ারির আগে গিলানিকে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে জবাবদিহির নির্দেশ দিয়েছে বিচারপতি নাসির-উল-মুলক-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৭ সদস্যের বেঞ্চ। এই সংকটময় পরিস্থিতিতে পাক জাতীয় আইনসভার নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করেছে সরকার পক্ষ। সেই সঙ্গেই তীব্র হয়েছে প্রধানমন্ত্রী পদ থেকে গিলানির ইস্তফার সম্ভাবনা।

...বিস্তারিত পড়ুন...

 
 

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ: নিহত ২

লিবিয়ার ঘারইয়ানে রোববার প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বিবিসি থেকে জানা গেছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত ঘারইয়ান শহরে এ সংঘর্ষ হয়। এতে শহরের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপ রকেট ও ভারি মেশিন দিয়ে গুলি করে।

এ ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন।

এদিকে, লিবিয়ার মধ্যকালীন সরকার যুদ্ধবিরতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

 

নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর তিনটি দুর্লভ প্রতিকৃতি ব্রিটেনে নিলামে উঠানো হবে। নিলামকারী প্রতিষ্ঠান মুলোকস অকশন হাউজ প্রখ্যাত চিত্রশিল্পী ক্লেয়ার উইনস্টেনের আঁকা এই প্রতিকৃতিগুলো আগামী ২৪ জানুয়ারি নিলামে তুলবে বলে জানা গেছে।ওভেন পেপারের ওপর পেন্সিলের স্কেচ করা এই প্রতিকৃতির প্রতিটির দাম হাঁকা হবে আটশ থেকে এক হাজার পাউন্ড। ১৯৩০-৩১ সালে এক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার জন্য মহাত্মা গান্ধী যুক্তরাজ্য সফরে গেলে এগুলো আঁকা হয়।

...বিস্তারিত পড়ুন...

 
 

JPAGE_CURRENT_OF_TOTAL