ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকা সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) ওয়াইজঘাট শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী।

বাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা। সভায় ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি