ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এসবিএসি ব্যাংকের ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ট্রেইনি অফিসারদের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।

ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল আসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, আইসিসিডি’র প্রধান মো. কামাল উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)

 

এম/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি