ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

এসবিএসি ব্যাংকের সঙ্গে রয়েল টিউলিপ হোটেলের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লি. এবং রয়েল টিউলিপ লাক্সারি হোটেলের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং রয়েল টিউলিপ লাক্সারি হোটেলের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর সৈয়দ ইয়ামিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, এসইভিপি মো. গোলাম নবী ও মো. কামাল উদ্দিন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হোটেলের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি