ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ি শিল্পনগরীতে গতকাল শুক্রবার দিবাগত রাক আড়াইটার দিকে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার পাঁচতলা ভবনের চতুর্থতলায় আগুনের সূত্রপাত ঘটে। রাত আড়াইটায় খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ও কালিয়াকৈর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই কারখানার লোকজন চেষ্টা করে ৪০ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি