ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬

রিমার্কের ‘ডাবল লাখপতি’: বিক্রেতাদের জন্য কোটি কোটি টাকার উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

দেশের শীর্ষ স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বিক্রেতা বন্ধুদের জন্য চালু করেছে ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১)।

৩ জুন ২০২৬ থেকে শুরু হওয়া এই উৎসবমুখর ক্যাম্পেইনটি আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। 

এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকে রিমার্কের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতা বন্ধুগণ ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনলেই প্রতিবার পেতে পারেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত নগদ উপহার। 

এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নগদ উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় সব পুরস্কার জয়ের অনন্য সুযোগ। এই মেগা ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাজারে একটি ইতিবাচক ব্যবসায়িক গতি সৃষ্টি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। 

ক্যাম্পেইনের লক্ষ্য সম্পর্কে রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, “ডাবল লাখপতি” ক্যাম্পেইন শুধু একটি সাধারণ বিক্রয় কার্যক্রম নয়, বরং দেশের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য প্রচেষ্টা। প্রযুক্তি-নির্ভর ও সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত এই উদ্যোগ বাজারে এক নতুন মাত্রা যোগ করবে। 

রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক সবসময় তার ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুধু বিক্রয় কার্যক্রম নয়, বরং আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উদ্যোগ। আমরা চাই, যারা আমাদের ব্র্যান্ডের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা যেন তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার পান।

তিনি আরও বলেন, দেশজুড়ে রিমার্কের পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থার পেছনে বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন চালু করেছি।

এ বিষয়ে রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতা বন্ধুদের অবদান অনস্বীকার্য। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার সুযোগ তৈরি করেছি। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাজারে রিমার্কের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যবান উপহার ক্যাম্পেইনকে দিবে আকর্ষণীয় মাত্রা। ফলে দেশের সব অঞ্চলের বিক্রেতা বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষতার স্বার্থে সম্পূর্ণ কম্পিউটারাইজড ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে উপহার অর্জনকারী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা বা দোকানটিকে রিমার্কের ‘ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (DMS)-এ সঠিক ও হালনাগাদ ফোন নম্বরসহ তালিকাভুক্ত থাকতে হবে। সম্মানিত রিটেইলারগণ রিমার্কের ন্যূনতম ২,০০০ টাকার পণ্য সফলভাবে নেট ডেলিভারি গ্রহণ করে এবং একই দিনে উক্ত ডেলিভারির বিপরীতে নগদ টাকা (ক্যাশ কালেকশন) প্রদান করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই আকর্ষণীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হতে পারবেন। 

বর্তমানে রিমার্ক বিশাল পরিসরে পণ্য উৎপাদন করার সক্ষমতা নিয়ে বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উন্নত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে বিশ্বমানের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিটি পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত করে উৎপাদন করছে। 

বর্তমানে এই সেক্টরে রিমার্ক বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অনবদ্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি মোট ৪১টি স্বনামধন্য ব্র্যান্ড এবং ১,১৩০টি এসকেইউ (SKU) নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সফলভাবে আধুনিক ও বৈচিত্র্যময় পণ্য বাজারজাত করছে। বাংলাদেশ ছাড়াও রিমার্কের উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি ও বাজারজাত হচ্ছে। 

রিমার্ক বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএসটিআই (BSTI) কর্তৃক ‘হালাল’ (Halal) ও সিজিএমপি (CGMP) সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া, ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ (Green Factory Award) লাভ করে, যা প্রতিষ্ঠানটির সাসটেইনেবল ও দায়িত্বশীল শিল্পায়নের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তোলে। 

ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা ভেরিফিকেশনের জন্য সম্মানিত রিটেইলার ও গ্রাহকগণ নির্ধারিত কল সেন্টার নম্বর +৮৮০৯৬৭৮০৭১০৭১-এ যোগাযোগ করতে পারবেন। রিমার্ক কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই ক্যাম্পেইন পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। পণ্যের নিরন্তর গবেষণা, মান উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণের প্রত্যয়ে রিমার্কের এই জমকালো আয়োজন দেশজুড়ে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি