ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১ মে ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের নিয়ে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল অফিসে এই সম্মেলনে ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় বলে জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. সালেহ ইকবাল।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান নায়ের আজম এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ শাব্বির বক্তব্য দেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি