ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চুয়েটে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত : ১৭:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর এ্যাথলেটিক্স ক্ল্যাবের আয়োজনে আন্তঃহল দাবা, টেবিল টেনিস,ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী,শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং উপ-ছাত্রকল্যাণ পরিচালক তারেকুল আলম।

এ সময় বিভিন্ন হলের প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকর্তা জসীম উদ্দিন।

কেআই/  

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি