ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ২

প্রকাশিত : ০৯:১৫, ১৬ জুন ২০১৯ | আপডেট: ০৯:২১, ১৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহের কালিগঞ্জে ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিভাবে নিহতদের নাম জানা যায়নি।

রোববার ভোর ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার ভোরে কালিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি