ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

ঢাকা ব্যাংক ও ইভ্যালি’র মধ্যে চুক্তি

প্রকাশিত : ১৭:৪২, ১৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা ব্যাংক লিমিটেড এবং ইভ্যালি এর মাঝে একটি চুক্তি সই হয়েছে। যার মাধ্যমে প্রতিটি নিবন্ধিত উদ্যোক্তা তাদের পণ্যের দাম ও ছবিসহ ইভ্যালী (অনলাইন ভিক্তিক ই-কমার্স প্লাটফর্ম) এবং “ঢাকা ব্যাংক এম.এস.এম.ই এর ওয়েবসাইটে প্রদর্শন করতে পারবে।

ঢাকা ব্যাংক এর এম.এস.এম.ই, ঢাকা ব্যাংক এর ওয়েবসাইটের অন্তর্ভুক্ত “এম.এস.এম.ই এবং কৃষি” এর একটি অংশ হিসেবে পরিচিত।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাঈদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আবু হেনা হুমায়ুন কবির এবং ইভ্যালি (অনলাইন ভিক্তিক ই-কমার্স প্লাটফর্ম)’র চেয়ারম্যান শামীমা নাসরিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাকির আমিন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি