ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নজরুলে ইংরেজি ও সাহিত্য বিভাগের অ্যালামনাই

প্রকাশিত : ১৮:৩৭, ২৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিভাগটির পুনর্মিলনী শেষে বিকেল ৫টায় এই কমিটি গঠন করা হয়েছে।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার-রায়হানা আক্তার, কামরুল হাসান উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষ ও মৌখিক ভোটের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিতে বিভাগটির প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিককে সভাপতি এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সানি আরাফাতকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি