ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মেক্সিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এফ-গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে মেক্সিকো। ৩২ তম মিনিটে মেক্সিকোর হয়ে গোলটি করেন হারভিন লোজানো।

সতীর্থ হার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলটি করেন লোজানো। জার্মান শিবিরে মোট আট বার আক্রমণ চালিয়ে নবম বার গোলের দেখা পায় অসিরিও কার্লোসের শিষ্যরা।

এর আগে অবশ্য গোলের খুব কাছে গিয়েছিলেন জার্মান মিডফিল্ডার ক্রুজ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট গোল বারে লেগে ফেরত চলে আসে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি