ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

বেসিক ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৩, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ।

কনক কুমার তার বক্তব্যে এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মশালা থেকে অর্জিত জ্ঞান মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যবহারের পরামর্শ দেন। কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি