ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

রাবির রহমতুন্নেসা হলের বর্ধিত অংশের উদ্বোধন

রাবি প্রতিনিধি:

প্রকাশিত : ২১:৩৬, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের বর্ধিত অংশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহমতুন্নেসা হলের বর্ধিত অংশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. রুকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. একরাম হোসেন, মুন্নজান হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোসা. সাবিনা ইয়াসমিন, বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোবাররা সিদ্দীকা, সহকারী প্রক্টর মো. সুমন হোসাইন প্রমুখ। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি