ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ৩ মে ২০২১

Ekushey Television Ltd.

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও রেকর্ড ভেঙে ৪৫ দশমিক ১০ বিলিয়ন হয়েছে। সোমবার (০৩ মে) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

করোনা মহামারিতেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুদিন পর পর বিলিয়ন ডলারের ঘর টপকে যাওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সঙ্গে রফতানি আয় বেড়েছে। এ কারণে রিজার্ভের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের ২৩ জুন। তার আগে ৩ জুন রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। ১ সেপ্টেম্বর ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি