ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

রোমান্টিক ভঙ্গিতে রাজ-সায়ান্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

টালিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রীরা এক সময় তাঁর সঙ্গিনী ছিলেন। প্রথম দিকে সেই তালিকায় ছিল পায়েল সরকার। তাঁর পর অবশ্য তাঁর জীবনে আসে মিমি।

অন্য প্রেমগুলোর মত এই প্রেমটাও বেশি দিন টেকেনি। ভেঙে যায় অল্পদিনের মধ্যেই। জীবনে আসে আরও এক অভিনেত্রী। তিনি হলেন শুভশ্রী।

নতুন করে রোমান্টিক ভঙ্গিতে সায়ন্তিকার সঙ্গে ছবি দিলেন রাজ। সোমবার রাতে এই ছবি দেখা গেলো টুইটারে। আর সঙ্গে সঙ্গে ভাইরাল। তবে নতুন সম্পর্ক হয়েছে কিনা সেই বিষয়ে এখনও মুখ খোলেনি কেউই।

কিছুদিন একটি রিয়েলিটি শো’র জাজ হিসাবে দেখা গেছিল তাদের। আর সেখানকার সেট থেকেই এই ছবি শেয়ার করেছেন তাঁরা। তবে এই ছবি যেমন তেমন ছবি নয়, একেবারে রোমান্টিক ভঙ্গিতে ছবি তুলেছেন দুজন। ছবিটি নেট দুনিয়ায় আসার পর থেকেই জল্পনা শুরু।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি