হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা
প্রকাশিত : ১০:২৪, ১৫ অক্টোবর ২০২৬
সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে যে, ১৩ ও ১৪ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দেশটির পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল এর টার্গেটে পরিণত হয়েছে।
সংস্থাটির মতে, "জিএফএস প্রাইড" নামের একটি জাহাজে ক্ষেপনাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজটি ডুবে যায়।
সিঙ্গাপুর জানিয়েছে, জাহাজটির ২১ জন ক্রু সদস্যকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এর আগে রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে একটি নৌ-"মাইন"-এর সাথে ধাক্কা খাওয়ার পর একটি "আইন লঙ্ঘনকারী কন্টেইনার জাহাজ" এ আগুন ধরে যায় এবং সেটি "ডুবে যায়"।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের মতে, জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ডুবেছে। তবে জাহাজটির মালিকানাধীন দেশের নাম উল্লেখ করেনি আইআরজিসি।
সিঙ্গাপুর জানিয়েছে, "জেএফএস জিসেল"- নামে আরেকটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি একটি নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। জাহাজে থাকা ২২ জন ক্রু সদস্যই নিরাপদ আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি ঘোষণা করেছে যে, এই দুটি জাহাজে কোনো সিঙ্গাপুরের নাগরিক ছিলেন না। দেশটির মতে, এই কর্মকাণ্ডগুলো, "অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন"।
সূত্র: বিবিসি
এএইচ
আরও পড়ুন










