ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে শাকিবের রোমান্স    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে লন্ডন রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শ্রাবন্তী। আর তারা সেখানে মেতেছেন রোমান্সে। ‘ভাইজান এল রে’ ছবির গানের শুটিং চলছে সেখানকার মনোরম লোকেশনে। লন্ডন থেকেই শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে শাকিব খানের ফেসবুক পেইজে। শাকিব খান ও শ্রাবন্তী এই শুটিং স্পট থেকে তাদের ভক্তদের জানান বৈশাখের শুভেচ্ছা।

শাকিব খান বলেন, ‘নতুন বছরে সবার জীবনে অনেক সমৃদ্ধ ও আনন্দ বয়ে নিয়ে আসুক।’ শ্রাবন্তী বলেন,‘ সবাইকে শুভ নবর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আপনারা বাংলা ছবির সাথে থাকবেন ও ভাইজানের সাথে থাকবেন।’

সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের ‘শিকারি’ ও ‘নবাব’ ছবিতে কাজ করেছেন শাকিব। সিনেমাটির প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ।

এই ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশর দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জিসহ আরও অনেকে।

‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি