ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

সাউথ বাংলা ব্যাংকের সঙ্গে মমো ইন হোটেলের চুক্তি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং বগুড়ার মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং মমো ইনের জেনারেল ম্যানেজার গাজী কে. রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হন। এছাড়া ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক, অপারেশন্স ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, মমো ইনের ফ্রন্ট অফিসের ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হোটেলের বিভিন্ন সেবার ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি