ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

সিনেট সদস্য হলেন এজিএস সাদ্দাম

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত বছরের মার্চে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করে তিনি ডাকসুর এজিএস হন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি