ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিলেটের জৈন্তাপুর মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।  

জৈন্তাপুর থানার ওসি মাইনুল জাকির বলেন, শনিবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

মৃতদের মধ্যে মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, সিলেট থেকে জাফলংগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী ও এক শিশু নিহত হয়।

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি