করোনায় আক্রান্ত ৬২ লাখ আমেরিকান
প্রাণঘাতি করোনায় দিশেহারা আমেরিকা। এখনও প্রতিদিনই বহু মানুষের দেহে ভাইরাসটি চিহ্নিত হচ্ছে। ইতিমধ্যে যার সংখ্যা ৬২ লাখ ছাড়িয়ে গেছে। তবে, আক্রান্তদের মধ্যে অর্ধেক ভুক্তভোগী সুস্থতা লাভ করলেও বর্তমানে তেমনটা উন্নতি দেখছে না দেশটি। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৮ হাজার ছুঁই ছুঁই। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৮:৫৪ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিন আজ
প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কবি গোলাম মোস্তফা ছিলেন শিল্পরসিক। তিনি শুধু কবিতাই লিখতেন না, ভালো গানও গাইতেন। মুস্তাফা মনোয়ারের বয়স যখন পাঁচ বছর তখন তার মা মারা যান।
০৮:৫০ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষায় সরকারের নতুন নির্দেশনা
০৮:৪৮ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ব্রাজিলে একদিনে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বেড়েই চলেছে সংক্রমণ। যার শিকার ইতিমধ্যে ৩৯ লাখ ছাড়িয়ে গেছে। গত একদিনেও প্রায় অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হয়েছে। তবে, সেই তুলোনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা বেশি। অপরদিকে, প্রাণহানি বেড়ে ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
০৮:৩৭ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার দিন শেষ
করোনা পরিস্থিতিতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আর নেওয়া হচ্ছে না। আজ ১ সেপ্টেম্বর থেকে যথারীতি পূর্বের ভাড়া অনুযায়ী চলছে বাস। একই সঙ্গে মহামারী পরিস্থিতির মধ্যেই সিট ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে।
০৮:২৩ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
বিতরণ লাইন স্থানান্তরের জন্য আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
০৮:১৭ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আজ থেকে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা
স্বাস্থ্যবিধি না মানলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজ মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালতে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। অনির্দিষ্ট কালের জন্য এ নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
০৮:১১ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত: আইনমন্ত্রী
দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও তাঁর করা আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদনের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
১২:০১ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) শোক প্রকাশ করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
১১:৪৮ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
বাবর আজমকে ‘গরু’ বললেন শোয়েব!
অতি সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে সফরকারী পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচে বড় রান তুলেও হারতে হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। আর এই হারের বিশ্লেষণ করতে গিয়ে অধিনায়ক বাবর আজমকে দায়ী করছেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। ম্যাচে তাঁকে দেখে নাকি ‘লক্ষ্যভ্রষ্ট গরু’র মতো মনে হয়েছে সাবেক এই স্পিড স্টারের।
১১:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
শার্শায় স্বর্ণালঙ্কার ও টাকাসহ ডাকাত গ্রেফতার
যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির মুলহোতা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ডাকাতি করা দুই ভরি আটশ’ গ্রাম সোনা ও এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
১১:৩৪ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
‘বিএনপি ১৫ আগস্টে জিয়ার সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা স্বীকার করেছে যে, এই বর্বরোচিত ঘটনায় জিয়া তাদের সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তাই বিএনপি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না।
১১:২৯ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
মুক্তিযুদ্ধকে বিকৃত করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে: পলক
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৭১ এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিকৃত করতেই স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকেই হত্যা করে থেমে থাকেনি। ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। বঙ্গবন্ধু বলেছিলেন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা। যেখানে ধনী -দরিদ্রের বৈষম্য থাকবেনা। শহর ও গ্রামের বৈষম্য থাকবেনা,সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। এজন্যই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চেয়েছিল।
১১:১৬ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
দেশে উৎপাদন হবে নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি: শিল্পমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিটশুবিসি কর্পোরেশনের কারিগরি সহায়তায় মোটরগাড়ি উৎপাদন করবে। এটি হবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি। এ লক্ষ্যে শিল্পমন্ত্রণালয় কাজ করছে।
১১:১৪ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের সাথে ইপসার মতবিনিময়
সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আজ সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা একে, এম মফিজুর রহমান মিলনায়তন ইপসা এইচআরডিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইপসা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন এর আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
১১:১০ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয়ের
তথ্য মন্ত্রণালয় ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’ নামে নতুন একটি উইং গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সাথে সম্প্রসারণশীল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নতুন এই উইং গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১১:০৫ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ভোট না দেয়ায় সাড়ে ৫ কোটি ভোটারকে আদালতে তলব
ভোট না দেয়ায় প্রায় সাড়ে ৫ কোটি (পাঁচ কোটি ৪০ লাখ) ভোটারকে পাবলিক প্রসিকিউটরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি মিসরের নির্বাচন কমিশন এ আদেশ জারি করে বলে সোমবার (৩১ আগস্ট) জানিয়েছে আলজাজিরা।
১১:০১ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
প্রণব মুখার্জির মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১০:৫১ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা
পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশে থাকবে ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাহায্যে ঢাকায় দ্বিতীয় ফ্লাইট
সিঙ্গাপুর এয়ারলাইনস, টেমাসেক ফাউন্ডেশনের সহযোগীতায় বিশ্বজুড়ে প্রয়োজনীয় স্থানগুলিতে বিমানের মাধ্যমে জরুরী চিকিৎসা সরঞ্জামদি এবং অন্যান্য স্বাস্থ্য সহায়ক মানবিক প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনে সহায়তা করছে।
১০:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
করোনাকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।
১০:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ব্যবসায়ীর ছুরিকাঘাতে ওপর ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় এক ফল ব্যবসায়ীর ছুরিকাঘাতে তারেক মিয়া (১৭) নামে অপর এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের মাওলানা মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।
১০:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
‘বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদন করা হবে’
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদন করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। জাপানের মিটশুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ মোটরগাড়ি উৎপাদন করবে। এ লক্ষ্যে খুব শিগগির অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ২০২০ চূড়ান্ত করা হবে। এ নীতির আলোকে অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের সুযোগ উন্মুক্ত হবে।
১০:২৪ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার!
তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে সমাজে বিস্তার লাভ করেছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ নানা ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলোর যেমন ভাল দিক রয়েছে, তেমনি মাধ্যমগুলোর প্রতি অতিরিক্ত আসক্তির রয়েছে মারাত্মক পরিণামও। সেটা যে কতটা ভয়ঙ্কর হবে, সে সম্পর্কে এবার মুখ খুললেন বুকার পুরস্কার বিজয়ী এক ব্রিটিশ লেখক।
১০:১৩ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
- বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১১ হাজার মানুষ
- শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
- বর্ণাঢ্য আয়োজনে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জন্মদিন উদযাপন
- শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের
- শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























