রায়ের আগেও অনুতপ্ত ছিলেন না ৫১ মুসল্লিকে হত্যাকারী ট্যারেন্ট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা ও ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্রেটন ট্যারেন্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। দেশটির ইতিহাসে এ ধরনের সাজা এটাই প্রথম। রায় শেষে বিচারক ট্যারেন্টের অপরাধকে অমানবিক উল্লেখ করেন। তবে কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্যারেন্ট।
০৩:২৮ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
নতুন অতিথির অপেক্ষায় কোহলি-আনুশকা
অবশেষে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
০৩:১৬ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
অস্ত্র মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের বিচার শুরু
অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
০২:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বাউফলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে অনিয়ম
পটুয়াখালীর বাউফলে নিম্নমানের প্রি-কাস্ট পাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে অভিযোগ পাওয়া গেছে। মোট ৫৭টির মধ্যে এখন পর্যন্ত স্থাপন করা হয়েছে ১৭টি পাইল। উপজেলা পৌর সদরের থানা কমপ্লেক্স ভবনের সামনে খালের পাড়ে ওই ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীতে তৈরি প্রি-কাস্ট পাইল স্থাপনকালে বিভিন্ন অংশের লোহার রড বেড়িয়ে যেতে দেখা যায়।
০২:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মেসিকে নিয়ে উত্তেজনা
বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একটি বিশেষ বার্তায় এই ৩৩ বছর বয়সী অনুরোধ জানিয়েছেন দ্রুত তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে। কিছুদিন আগে বার্সেলোনা, ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে ৮-২ ব্যবধানে একটি ম্যাচ হারে। যেই ম্যাচে খেলেছেন লিওনেল মেসিও। এই ম্যাচটির পরপরই দ্রুত কোচ বদল করে বার্সেলোনা। কুইক সেতিয়েনের জায়গায় নিয়ে আসা হয় রোনাল্ড কোম্যানকে।
০২:৩৭ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানো হয়েছে। তবে এ ছুটির আওতায় কওমি মাদরাসা বাদ থাকবে।
০১:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
রায়পুরায় রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে নরসিংদীর রায়পুরায় দুইপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
০১:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মার্চে ইউপি নির্বাচন
স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ হাজার ১০০ ইউপির নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের মার্চ থেকে শুরু হবে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। গতবারের মতো এবারও কয়েক ধাপে অনুষ্ঠিত হবে ইউপির ভোট।
০১:৩২ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
নলছিটিতে লেগুনার চাপায় কিশোর নিহত
ঝালকাঠির নলছিটিতে লেগুনার চাপায় নাহিদ (১৩) নামে এক পথচারী কিশোর নিহত হয়েছে। গাড়িটি উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ৭ জন।
০১:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
হিলিতে সরকারি সহযোগিতায় সবজি চাষে সফলতা
‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতি ইঞ্চি জমির সদব্যবহার’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে সরকারি সহযোগিতায় নিজ নিজ আঙিনায় সবজি বাগান গড়ে তুলেছেন কৃষকরা। এতে পরিবারের চাহিদা যেমন মিটছে তেমনি সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন তারা।
০১:২১ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আমি সাহস করেছি, আশা করি উতরে যাব : মোমেনা চৌধুরী
করোনা ভাইরাসের কারণে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে থিয়েটার মঞ্চ। আলো নেই হল রুমে, নেই নাটকের প্রদর্শনী। পাশাপাশি রিহার্সেলও ছিল বন্ধ। এরইমধ্যে আলোর বার্তা নিয়ে হাজির হয়েছেন টিভি ও মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরী।
০১:১৯ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ফিফার কাছে দল বদলের অনুমতি চাইলেন মেসি
অবশেষে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। ইতোমধ্যেই বার্সা কর্তৃপক্ষকে ক্লাব ছাড়ার বিষয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন মেসি। এবার ফিফার কাছে কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টা নিষ্পত্তি করা হয় তার অনুমতি চাইলেন এই ফুটবল তারকা।
০১:১৭ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ভারতে ২৪ ঘণ্টায় পৌনে ১ লাখ আক্রান্ত
ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষায় ভারতে বেড়েই চলেছে সংক্রমণ ও প্রাণহানি। যেখানে এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে গত একদিনেই পৌনে এক লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ সুস্থ হলেও প্রাণহানি ৬০ হাজার পেরিয়েছে।
০১:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
দামুড়হুদায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে পানিতে ডুবে আবুল বাশার খান (১২) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃতু হয়েছে। মৃত বাশার দামুড়হুদা খান পাড়ার আব্দুল মমিন খানের ছেলে।
০১:১১ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মুজিববর্ষে আমরা সব ঘরে আলো জ্বালাবো : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালাবো।’
১২:৩২ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। একইসঙ্গে তিনি নব নির্মিত দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড সাব স্টেশন ও ৬টি সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন।
১২:২২ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মেসি উপাখ্যান
লিওনেল মেসি। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার তিনি। বাবা হোর্হে হোরাসিও মেসি এবং মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। এই দম্পত্তির ঘরে ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন এই ফুটবল তারকা। তার বাবা কাজ করতে আর্জেন্টিনার রোজারিওতে স্টিল কারখানায়। আর মা ছিলেন পার্ট-টাইম ক্লিনার।
১২:০৫ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
উপসচিবদের গাড়ি কেনার ঋণ নিয়ে নতুন নির্দেশনা
বর্তমানে বেশির ভাগ উপসচিব সরকারি সুদমুক্ত ঋণ সুবিধায় গাড়ি কিনে ব্যবহার করছেন। কিন্তু এখন উপসচিব পদে পদোন্নতি পেলেই গাড়ি কেনার ঋণ সুবিধা পাবেন না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা কমপক্ষে ৩ বছর উপসচিব পদে চাকরি করার পর গাড়ি কেনার জন্য ঋণ আবেদন করতে পারবেন।
১১:৫১ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
পায়ের পাতার ছবি বিক্রি করেই মাসে আয় সাড়ে ৩ লাখ টাকা!
করোনার এই পরিস্থিতিতে এক মার্কিন নাগরিক মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা রোজগার করছেন শুধু নিজের পায়ের পাতার ছবির বিক্রি করে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। ওই ব্যক্তি একটি ওয়েবসাইটে পায়ের ছবি দিয়ে এত টাকা পাচ্ছেন!
১১:৪২ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
করোনায় বাইরে থেকে আসা ফল-সবজি ধোয়ার ক্ষেত্রে করণীয়
করোনা আবহে সব থেকে বড় চিন্তা স্যানিটাইজেশন নিয়ে। সাবান বা জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলে প্রায় ৯০-৯৫ শতাংশ জীবাণু ধ্বংস হয়। কিন্তু বাইরে থেকে আসা ফল বা সবজি কিভাবে জীবাণুমুক্ত অথবা ধোয়ার ক্ষেত্রেই বা কী করবেন?
১১:১৯ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বিশ্বজুড়ে মৃত্যু ৮ লাখ ২৯ হাজার
বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যা এখন পর্যন্ত ২ কোটি ৪৩ লাখের বেশি মানুষের দেহে হানা দিয়েছে। নতুন করে ছয় হাজারসহ প্রাণহানি বেড়ে ৮ লাখ ২৯ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে অধিকাংশই শীর্ষ তিনদেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীংশ।
১১:১২ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আফগানিস্তানে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু
আফগানিস্তানে প্রবল বর্ষণে শিশুসহ অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। বুধবার ভোররাতে ওই ভারি বর্ষণ শুরু হয় চারিকার শহরে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
১১:০২ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
নিয়ন্ত্রণের পর দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত
দেশিয় চিকিৎসায় যে সকল দেশে বৈশ্বিক মহামারী করোনা নিয়ন্ত্রণে এসেছে তার অন্যতম দক্ষিণ কোরিয়া। কিন্তু, দেশটিতে দ্বিতীয় দফা হানা দেওয়া করোনা প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। গত একদিনে সেখানে সর্বোচ্চ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও দুইজন। অবস্থা সংকটের দিকে যেতে পারে ধারণা করছেন চিকিৎসকরা।
১১:০০ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় আরও ১৭ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৮ জনে। নতুন ১৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭১ জন। আর মৃত্যু হয়েছে ২৭ জনের।
১০:৩৫ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
- এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
- ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের খবর মিথ্যা: আইনজীবী
- শিক্ষামন্ত্রীর বক্তব্যে ফুঁসে উঠেছে কুমিল্লার এইচএসসি পরীক্ষার্থীরা
- পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
- ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























