মালয়েশিয়া উপকূলে নৌকাডুবিতে ২৩ রোহিঙ্গার মৃত্যু
মায়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির বেশ কয়েকজন পানিপথে মালয়েশিয়ায় প্রবেশের পথে দেশটির উপকূলে নৌকাডুবিতে নিহত হয়েছেন। সংকট শুরুর পর থেকে মালয়েশিয়া রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। তবে বিগত কয়েক মাসে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উপকূল বন্ধ রেখেছে। দেশটির উপকূলে অন্তত ২৪ জন রোহিঙ্গা শরণার্থী ঐ নৌকাডুবিতে নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
০৮:৪৮ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ব্রাজিলে অর্ধেকে নামল সংক্রমণ ও প্রাণহানি
করোনায় দিশেহারা ব্রাজিলে টানা চারদিন সহস্রাধিক মৃত্যুর পর গত একদিনে অর্ধেকে নেমেছে সংক্রমণ ও প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় দেশটির ৫৫৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এই নিয়ে মৃতের সংখ্যা ৮৭ হাজার ৫২ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে শনাক্ত হয়েছে ২৩ হাজারের বেশি। ফলে, আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী।
০৮:৪২ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
এমপি ইসরাফিল আলম আর নেই
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোর সোয়া ছয়টায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসং গুনগ্রাহী রেখে গেছেন।
০৮:৩৭ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
রোনালদোর গোলে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস
ইতালিয়ান সিরি আ লিগে সাম্পোদোরিয়াকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। এ নিয়ে রেকর্ড টানা নবম বারের মতো শিরোপা ঘরে তুলল সাদা-কালো শিবির। এমন জয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
০৮:৩০ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
সৈয়দ হাসান ইমামের জন্মদিন আজ
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ২৭ জুলাই ভারতের বর্ধমানে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই কাটে তার শৈশব। ১৯৫০ সালে কলেজের বার্ষিক অনুষ্ঠানের এক নাটিকায় অংশ নেওয়ার মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় সৈয়দ হাসান ইমামের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী সভাপতি হিসেবে দীর্ঘ সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন।
০৮:২৮ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে
আগামী দুই দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বলা হয়েছে।
০৮:২৭ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
০৮:১৪ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
করোনায় মারা গেলেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিহুয়াহুয়ার গভর্নর। খবর আল জাজিরার।
০৮:০৬ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
আজ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দুই দিনব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ উৎসব উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জন ও বিশ্বের ১৫০ জন যুবক অংশ গ্রহন করবে। তাদের মধ্যে ১০ জনকে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
১২:৫০ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ।
১২:৪২ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ব্যাংক এশিয়ার অর্ধ বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ব্যাংক এশিয়ার দু’দিন ব্যাপী (২৪-২৫ জুলাই) অর্ধ বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২০ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।
১২:২৫ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
সীমান্ত শহর বন্ধ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া বলছে, দেশটিতে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তবর্তী কেসং শহরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে সেখানে লকডাউন জারি করা হয়েছে।
১২:১৬ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
২ আগস্ট দেশে ফিরবেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসা শেষে আগামী ২ আগষ্ট দেশে ফিরবেন। রোববার (২৬ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২:১৪ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
বিসিকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১২:০৯ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছয় ঘণ্টা সংজ্ঞাহীন, করোনা সন্দেহে কেউ এল না
করোনাভাইরাস সন্দেহে কেউ এগিয়ে এলেন না। দীর্ঘ ৬ ঘণ্টা সত্তর বছরের বৃদ্ধা নিজ বাড়িতেই পড়ে রইলেন। নিজের দেবর দেখেও এগিয়ে আসলেন না। রবিবার ভারতের বাগবাজারের বৃন্দাবন পাল লেনে এ ঘটনা ঘটে।
১১:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
১০১ বছর বয়সে করোনাকে হারালেন মঙ্গমা
করোনা আক্রান্তর বয়স ৬০ এর বেশি হলেই ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে অনেকের। এই বুঝি প্রাণ যায় যায়। তবে সব যুক্তি তর্কের বেড়াজাল ভেঙে ১০১ বছরে করোনা কাত করে বাড়ি ফিরলেন অন্ধ্র প্রদেশের পালাকুরি মঙ্গমা।
১১:৩২ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
‘সবার টাকা শোধ করব, আমাকে রিমান্ডে দিয়েন না’
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, 'স্যার, আমি তো অন্যায় করেছি। সব অপরাধের সঙ্গে আমি জড়িত। যারা আমার বিরুদ্ধে মামলা করেছে, তাদের সব টাকা-পয়সা পরিশোধ করব। আমাকে রিমান্ডে দিয়েন না।
১১:২৫ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর তাগিদ খাদ্যমন্ত্রীর
মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর জন্য আবারও তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, জাতীয় উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেখানে যেন আমরা সময়মতো সন্তোষজনকভাবে পৌঁছাতে পারি।
১১:১৮ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
মৌলভীবাজারে ওয়াইজেএফবি’র বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে ও প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে যুবক-তরুণ সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম (ওয়াইজেএফবি) মৌলভীবাজার জেলা কমিটিরি উদ্যেগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরকে আরো সবুজ ও প্রাকৃতিক বান্ধব হিসাবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১১:০১ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
দ্রুত করোনা পরীক্ষা করে মন্ত্রীর ধন্যবাদপত্র পেলেন ডাক্তার
মন্ত্রীর কথায় দ্রুত সাড়া দিয়ে পর্তুগাল প্রবাসী শহীদ আহমেদের করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট করে দিনে দিনেই রিপোর্ট দেয়ার ব্যবস্থা করায় সংশ্লিষ্ট ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
১০:৫৬ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত আরও ৭ জন
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৮ জনে। নতুন ৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
১০:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
কঙ্গনাকে ওরা হিংসে করে!
স্বজনপোষণ বিতর্কে সোনাক্ষী সিনহা কঙ্গনাকে দুষেছেন। প্রশ্ন করেছেন স্টারকিডদের হয়ে। অথচ বলিউডের ‘কুইন’-কে সোনাক্ষির বাবার শত্রুঘ্নর সমর্থন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রাখঢাক না করেই তিনি বলেন, “কঙ্গনার সাফল্যে সবাই ঈর্ষান্বিত।”
১০:৪৩ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
দারুণ সম্ভাবনাময় টাইগার পেসার দু’বছর নিষিদ্ধ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করায় জাতীয় দলের জন্য দারুণ সম্ভাবনাময় পেসার হিসেবেই দেখা হতো কাজী অনিককে। তবে সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে আরো একবার ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হন তরুণ এই পেসার।
১০:৩৫ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
বন্যা দীর্ঘ হলে তা মোকাবেলায় প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের বন্যা দীর্ঘ হলে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
১০:১২ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
- রাত ১টার মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে
- বজ্রপাতে একদিনে ৬ জেলায় ১২ জনের মৃত্যু
- রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- ২ মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন, সরকারের অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন
- ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি
- ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত সন্তান
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























