এই আমাদের কুণ্ঠাবিহীন শেষ কথা
একুশে টেলিভিশন আজ ২১ বছরে পা দিল। ২০০০ সালে ১৪ এপ্রিল ১লা বৈশাখ ১৪০৭ বঙ্গাব্দ বাঙালির বর্ষবরণে একুশের আত্মপ্রকাশ।
০৮:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ডাক্তার-নার্সদের জন্য ১৯ হোটেলের তালিকা প্রকাশ
রাজধানীর ৬টি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাদানকারি ডাক্তার, নার্স ও অন্য সদস্যদের অবস্থান/কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর ১৯টি আবাসিক হোটেল বরাদ্দের চুক্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
০৮:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
সংসদ অধিবেশনে সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ
করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
০৮:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন
রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
০৭:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বরিশালের কালো বাজারে চাল বিক্রিতে গ্রেফতার ২
বরিশালের গৌরনদীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার।
০৭:৫৫ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে জয়ী হব’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ বছর এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।’
০৭:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
প্রধানমন্ত্রীর উপহার পেল আশুগঞ্জের চাতাল শিশুরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশু খাদ্য উপহার পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ জন চাতাল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আশুগঞ্জের সোনারামপুরে অবস্থিত ওই কেন্দ্রে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার চাতাল শিশুদের মাঝে এ শিশুখাদ্য তুলে দেন।
০৭:৩৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে
আমাদের হৃদয়ের গহীন থেকে উদ্ভাসিত চেতনার নাম একুশ। আর আমাদের সংষ্কৃতির উচ্ছাসের নাম পহেলা বৈশাখ। একুশ আমাদের জাগ্রত করে। বৈশাখ আমাদের রক্ত কনিকা উজ্জীবিত করে স্পর্ধার আবরণে। বাঙালির চেতনা ও সংষ্কৃতির আবরণের নির্যাস থেকে নামকরণ করা হয়েছে একুশে টেলিভিশন। এই নাম শরীরে স্পন্দন জাগায়। এর প্রতিষ্ঠাবার্ষিকী নতুনের কেতন ধরতে উৎসাহিত করে।
০৭:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মাগুরায় ট্রাকভর্তী যাত্রী আটক
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা ভায়না এলাকায় ট্রাকভর্তি মানুষ আটক করা হয়। ট্রাকটি নারায়নগঞ্জ থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিল।
০৭:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
শ্রীমঙ্গলে ডিজিটাল পদ্ধতিতে বৈশাখী উৎসবের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিজিটাল পদ্ধতিতে তিন দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় নিজ অবস্থানে থেকে মোবাইল ফোনের মাধ্যমে তিন দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর উদ্ভোধন করেন মৌলভীবাজার- ৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
০৭:২২ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা সন্দেহে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলেন না এক নারী
ফেনীতে করোনা সন্দেহে স্থানীয়দের বাঁধার মুখে পারিবারিক কবরস্থানে দাফন করতে দেয়া যায়নি এক নারীকে। সোমবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে নিহত ব্যক্তিকে ফেনী পৌর সরকারী করবস্থানে দাফন করা হয়।
০৭:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা সচেতনতায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইকেল র্যালি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা মোতাবেক মানুষকে ঘরমুখো করার লক্ষে ছাত্র-যুবকদের পক্ষ থেকে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
০৭:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ইটিভির জন্মদিনে সিরাজগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ
‘কাউকে কোনভাবে খাদ্য সহায়তার প্যাকেট হাতে তুলে দেয়া হয়নি। শুধু দুদিন আগে টোকেন প্রদান করা হয়। এরপর যথারীতি বিতরণের জন্য নিয়ে আসা খাদ্য সামগ্রীগুলো পূর্ব থেকে নির্ধারিত স্থানে সাজিয়ে রাখা হয়েছিল। শুধু স্বেচ্ছাসেবকরা পরামর্শ দিয়ে অনেকটা সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রীগুলো দিতে সাহায্য করে।
০৬:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বেনাপোলে ৯শ‘ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সহযোগিতায় শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিনের দিকনির্দেশনায় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীর নিজ অর্থায়নে বেনাপোল পৌরসভার তালশারি-দিঘীরপাড় ও গাজিপুর ওয়ার্ডে ৯শ‘ কর্মহীন, অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, পেঁয়াজ, ঝালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৫:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
কুমিল্লায় করোনাক্রান্ত আরও ৯ জন
কুমিল্লা নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন।
০৪:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
নবাবগঞ্জে তাবলীগ ফেরত আরও ১ জন করোনাক্রান্ত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের খালপাড় গ্রামে তাবলীগ জামাত থেকে ফেরা ৪৬ বছর বয়সী আরো এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে এই উপজেলায় তাবলীগ ফেরত দুইজনসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে।
০৪:৪৫ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
পহেলা বৈশাখে কি খাবেন?
পহেলা বৈশাখ মানেই আনন্দ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর সাজুগুজু। কিন্তু এবছর সেই সুযোগ আর নেই। করোনায় ঘরবন্দি মানুষ তাই উৎসবটা খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখছে। যেহেতু সারাদিন কম বেশি গরম থাকবে, তাই ছোট-বড় সবাই ঘেমে ক্লান্ত হবে। সারাদিনের ক্লান্তিতে আপনি যদি ডিহাইড্রেটেড হয়ে যান, তাহলে সমস্ত শারীরিক ক্রিয়াকলাপ প্রভাবিত হবে। এটি প্রতিরোধ করার জন্য শরীরে পর্যাপ্ত পানি দরকার।
০৪:৪১ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
সঙ্গনিরোধ নিয়ে সরব ফেবু আড্ডা
নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে গিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঘটছে খুনসুটি, আনন্দ-বেদনা ও ভালোবাসার বহি:প্রকাশসহ নানা মজার মজার ঘটনা। কেউ রান্না করছেন, কেউ ঘর মুছছেন, কেউবা আবার মাথা ন্যাড়াও করছেন, কেউবা সেইসব ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন। ঘরের কাজ করছেন বলে অনেক স্বামী তাদের এসব কাজের স্বীকৃতিও চাচ্ছেন।
০৪:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
শুয়ে শুয়ে বই পড়ে ডেকে আনছেন বিপদ
ছাত্রজীবন পার করতে হলে বই পড়া আবশ্যক। চাকরি জীবনেও অনেকে অবসর সময়ে বই পড়েন। এই বই অনেকে বসে, আবার কেউবা শুয়ে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা শুয়ে বই পড়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু চিকিৎসকরা বলেন- শিরদাঁড়া টান টান করে বসে বই পড়ার কথা। তাদের মতে, শুয়ে বই পড়লে উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয়। অথচ তাতে গা দেয় না অনেকেই।
০৪:১৫ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
অবরুদ্ধ জীবনে বাংলা নববর্ষ ও একুশের একুশ
‘আজি হতে শতবর্ষ পরে/ কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতুহল ভরে/ আজি হতে শতবর্ষ পরে/ আজি নববসন্তের প্রভাতের আনন্দের/ লেশমাত্র ভাগ/আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান/ আজিকার কোনো রক্তরাগ/ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে/ তোমাদের করে/ আজি হতে শতবর্ষ পরে।’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুগদর্শী কবিতাখানি বাঙালীর বর্ষবরণ উৎসবের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। প্রেরণার উৎস। বাংলা নববর্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ এক সূত্রে গাঁথা। আজ ১ বৈশাখ, ১৪২৭, বাংলা নববর্ষ। আজ একুশে টেলিভিশনের জন্মদিন। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে প্রতিবাদ। সেই উৎসব আজ করোনা নামের ভাইরাসে আক্রান্ত। অদৃশ্য এই শক্তি মানুষের প্রাণের স্পন্দনকে আজ অবরুদ্ধ করে রেখেছে। বন্ধ করে রেখেছে চার দেয়ালের মধ্যে। এমন দিনে অর্থাৎ বৈশাখের প্রথম দিনে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টিভির জন্মদিন। অবরুদ্ধ জীবনে একুশে টিভি আজ একুশ বছরে পদার্পণ করেছে।
০৪:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বাউফলে যুবকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে নাসীর উদ্দিন মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে তার মৃত্যু হয়।
০৩:৪৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ইতালি প্রবাসীর মৃত্যুতে হাসপাতাল লকডাউন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে প্রাইম হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার বিষয়টি প্রাইম হসপিটাল কৃর্তপক্ষ গোপন করায় ও জনগণের সার্বিক নিরাপত্তার স্বার্থে হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
০৩:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা পরবর্তী বাংলাদেশের চেহেরাটা কেমন হবে?
করোনা পরবর্তী বাংলাদেশ নামক দেশটির চেহেরাটা কেমন হবে? প্রশ্নটা নিয়ে আজ সারাদিন ভেবেছি। মধ্য রাত অব্দি ভাবছি। যেখানে ইউরোপ আমেরিকা করোনার কাছে হেরে গেছে সেখানে আমাদের মত উঠতি অর্থনীতির একটি দেশ কিভাবে ঠিকে থাকবে!! ফোন করে জানতে চাইলাম সদ্য বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে ফিরা এক তরুণ অর্থনীতিবিদ বন্ধুর কাছে। ছোট একবাক্যে তার উত্তর, জীবন থাকলেইতো জীবিকা আর জীবিকার জন্যই অর্থনীতি। আমি বুঝে নিলাম কি সে বলতে চেয়েছে। আমি অর্থনীতির ছাত্র না। বানিজ্য নিয়ে পড়ালেখা করেছি আর বানিজ্যের পেছনেই কাটিয়েছি প্রায় ৩৫ বছর। আমি জীবন আর জীবিকা দুটিকেই একই সুতায় বাঁধা দেখি। করোনার থাবায় আমাদের জীবন আজ বিপন্ন। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সবাই করোনার কাছে জীবন বিসর্জন দিয়ে হারিয়ে যাব। করোনার সাথে যুদ্ধ করে জীবন আমরা ফিরে পাব, এবারের নববর্ষে আমরা নাহয় গাইবনা গান। আগামী নববর্ষে অবশ্যই অবশ্যই বঙালি নতুন করে সাজবে, নতুন সুরে গাইবে।
০৩:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
রাজশাহীতে নতুন ১০০ জন কোয়ারেন্টিনে
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসা ৪৯ জনসহ ১০০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় তাদের কোয়ারেন্টিনে নেয়া হয়। যাদের মধ্যে স্থানীয় রয়েছেন ৩৮ জন। যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসাদের সংস্পর্শে গিয়েছিলেন।
০৩:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























