সিরিয়ায় সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করল রুশ সেনারা
সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনারা। খবর পার্সটুডে’র।
১০:০৪ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
সোহাগের ঘরনি হচ্ছেন ছাত্রলীগের সেই এশা
ইশরাত জাহান এশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন আলোচিত সভাপতি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোচিত ছিলেন ছাত্রলীগের এই নেত্রী। এবার তাকেই বিয়ে করছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
০৯:৫৩ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
হলফনামায় কার সম্পদ বেশি, ইশরাক নাকি তাপসের?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির ইশরাক হোসেনের চেয়ে সম্পদে এগিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। তবে দায়-দেনায়ও এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী। এছাড়া, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের মধ্যে তাপসের সম্পদই সবচেয়ে বেশি।
০৯:৪৩ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন আজ
বাংলাদেশের কথাসাহিত্যে আধুনিকতার পথিকৃৎ শওকত ওসমানের ১০৪তম জন্মদিন আজ। ১৯১৭ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
০৯:২২ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
সকালে অনর্গল হাঁচি সমস্যায় কী করবেন জেনে নিন
শীতের মওসুমে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভুগেন। বিশেষত যাদের ঠাণ্ডায় অ্যালার্জির সমস্যা রয়েছে। শীতের সকালে ঘুম থেকেই উঠতে না উঠতেই অনেকেরই হাঁচি-কাশি শুরু হয়ে যায়। কেউ কেউ একের পর এক অনেকগুলো হাঁচি দিয়ে থাকেন। এই অবস্থায় অনেকে বিব্রতবোধ করেন।
০৯:১৯ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
০৯:১৩ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
কবি আহসান হাবীবের জন্মদিন আজ
আধুনিক কাব্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ আহসান হাবীবের ১০৪তম জন্মদিন আজ। ১৯১৭ সালের আজকের এই দিনে তৎকালীন বাকেরগঞ্জ, বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের অন্তত এক যুগ আগেই কলকাতায় তার সাহিত্যচর্চা শুরু। তিনি চল্লিশের দশকে পূর্ব বাংলায় আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তিতুল্য সাহিত্য সম্পাদক।
০৯:০৯ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আজ ঢাকার দুই সিটির মনোনয়নপত্র বাছাই
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি মিলনায়তন এবং দক্ষিণ কমলাপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন।
০৮:৫৬ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
রামুতে শ্যামলীর চাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
কক্সবাজারের রামুতে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চাপায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এরমধ্যে দু’জন ঘটনাস্থলে আর অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
০৮:৫০ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আফগানিস্তানে তালেবানের সমন্বিত হামলা, নিহত ৩৮
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১১ তালেবান নিহত হয়। খবর পার্সটুডে’র।
০৮:৪১ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আজ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে।
০৮:২৪ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
চট্টগ্রামে চলবে এস আলম গ্রুপের ২০০ নতুন বাস
বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের নজর এখন চট্টগ্রামের পরিবহন খাতে। এ খাতে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী এ শিল্পপ্রতিষ্ঠানটি। নগরীর গণপরিবহনের সংকট ও যাত্রীসাধারণের দুর্ভোগ কমাতে চট্টগ্রামের বিভিন্ন রুটে ২০০ নতুন বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে গ্রুপটি। প্রতিটি ৩২ আসনের বাস মহানগরীর তিন রুটে ও দক্ষিণ চট্টগ্রামের ছয় রুটে চলাচল করবে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের দুই রুটে নতুন বাস চালুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। কর্তৃপক্ষের অনুমোদন পেলে নতুন বছরের শুরু থেকে মহানগর রুটে বাস চলাচল শুরু হবে।
১২:০০ এএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০ উপলক্ষে শিল্পকলার আয়োজন
বাংলাদেশ হাজার বছরের বর্ণিল ও বিচিত্র সংস্কৃতির অপরূপ লীলাভূমি। হাজার বছরের সেই ঐতিহ্যকে অবলম্বন করে আজও নিবিড় পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী পরিচালিত হচ্ছে আমাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞ। লোকজ সংস্কৃতি আমাদের অন্যতম শক্তি যা বিশ্বব্যাপী আমাদের স্বাতন্ত্রকে জানান দেয়। বাঙালি সংস্কৃতির রূপ, নির্মিত ও পরিবেশনা কৌশল আসলে মিশ্র প্রকৃতির; বিভিন্ন সময়ে পরিচালিত বিভিন্ন শাসনব্যবস্থা, ভাষা ও প্রকরণের সমন্বয় ঘটে আমাদের সংস্কৃতি আজকের জায়গায় পৌঁছেছে।
১১:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার প্যাভিলিয়ন নম্বর ৫৯ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মোঃ আব্দুল জব্বার ও মোঃ সালেহ্ ইকবাল। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান, এক্সিকিউটিভ ভাইস পেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
১১:২৭ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
কিন্টা কিন্টের দাসত্বের এক গল্প
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পুরোটাই রাঁধুনির চাকরি করা এক পুরুষের হঠাৎ খেয়াল হল কিছু লেখা দরকার। জীবনের ৩৮টা বছর কেটে গিয়েছে নানান বঞ্চনায়। সত্যি কিছু লেখা দরকার। কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন এসব খুঁজে পেতে তিনি আকাশ পাতাল ভাবেন। ভাবতে ভাবতে ধমনীর কথা মনে পড়ল। ধমনীর ভেতরে তির তির করে অনেক রহস্য বইছে, অনেক না জানা কথাও বইছে ।
১১:২৬ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বেসরকারি ব্যাংকে সুদের হার বেশি থাকবে: অর্থমন্ত্রী
ব্যাংকের সুদ হার বেঁধে দেওয়ার পর আমানতকারীদের সবাই যাতে সরকারি ব্যাংকের দিকে ঝুঁকে না পড়েন, তা ঠেকাতে বেসরকারি ব্যাংকে ডিপোজিটে মুনাফা বেশি থাকবে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।
১১:২৪ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের
তিন দশক ধরে চলে আসা প্রথা মেনেই ভারত ও পাকিস্তান পরস্পরকে পারমানবিক কেন্দ্রগুলির তালিকা তুলে দিল। বছরের প্রথম দিনেই নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের এক প্রতিনিধির কাছে এই তালিকা তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশ পরস্পরের সঙ্গে জেলবন্দিদের তালিকাও বিনিময় করেছে। খবর আনন্দবাজারের
১০:৩৮ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বেজা’র আওতায় ‘হোসেন্দি ইকোনমিক জোন’র লাইসেন্স প্রদান
দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। পরিকল্পিত শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমূখীকরণে উৎসাহ প্রদানের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠা করা হয়েছে।
১০:৩২ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন ও সম্পাদক নুরুল ইসলাম
বনানী সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সোসাইটির দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে ২০২০-২১ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে শওকত আলী ভূঁইয়া দিলন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম মোল্লাসহ দিলন-মোল্লা পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেন।
১০:১৮ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বিভিন্ন দেশে মুজিব বর্ষ উদযাপনে মনোযোগ দেওয়া হবে: পররাষ্ট্র সচিব
বিশ্বের বিভিন্ন দেশে মুজিব বর্ষ উদযাপনে মনোযোগ দেওয়া হবে বলে বলেছেন নব-নিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া রোহিঙ্গা সংকটের মতো বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সদর দফতর ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর মধ্যে জোরালো টিমওয়ার্ক কামনা করেছেন।
১০:০৯ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
রাউজান বড়ঠাকুর পাড়া স্কুলে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব
রাউজানের ঐতিহ্যবাহি বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.আব্বাস উদ্দিন আহমেদ।
১০:০৯ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
কলারোয়ায় বই বিতরণের উৎসব উদ্বোধন
নতুন বইয়ের গন্ধে কলারোয়ার প্রাথমিক-হাইস্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা মাতোয়ারা। বই উৎসবে মেতে ওঠেছে তারা। বিনামূল্যে বই গ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবগণ। সকাল থেকে কলারোয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং এবতেদায়ী ও দাখিল স্তরের মাদরাসায় বই বিতরণ করা হয়।
১০:০১ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসার অভিযোগে ৩ চিকিৎসক কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত চিকিৎসক ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ডিউক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়ায় অবস্থিত খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক।
০৯:২৪ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
বিএনপি আধুনিক না হওয়ায় ইভিএমের সমালোচনা: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আধুনিক নয়। তারা আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। এ জন্যই তারা ইভিএম-এ নির্বাচন নিয়ে নানা সমালোচনা করছে।
০৯:২১ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
- সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
- সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
- শিশুকে পানিভর্তি বালতিতে ডুবিয়ে হত্যা, কিশোরীর দায় স্বীকার
- সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, যোগ দিচ্ছেন ভ্যান্স
- বিএনপি কর্মীকে খেয়ে ফেলার হুমকি হানজালার, ভিডিও ভাইরাল
- বিকালে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা























