ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং নিরাপত্তা ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদেই এমন অবস্থান নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির দ্বিতীয় দফা সাক্ষাতের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাকিস্তান সরকারের বরাত দিয়ে ডেইলি জংগ জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার জাতীয় ক্রিকেট দলকে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলার অনুমোদন দিয়েছে। তবে, পাকিস্তান দল ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।

উল্লেখ্য, বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো বিশ্বকাপ বয়কটের কথা ভাবলেও সেখান থেকে সরে এসে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলো পাকিস্তান।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি