সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০৭:৪১ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২২৫ জন।
০৭:২২ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী (লাকী) এবং পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।
০৭:১৮ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
পূজা হবে নির্বিঘ্নে, নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
০৭:১২ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
০৭:০৮ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
‘পরিকল্পিত নগরায়ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম নিয়ামক’
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, পরিকল্পিত নগরায়ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম নিয়ামক।
০৭:০১ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ সকল মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর।
০৬:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
ব্রাজিলে ইলন মাস্কের এক্স-এর ৫.২ মিলিয়ন ডলার জরিমানা
ভুল তথ্য পরিবেশনের দায়ে ইলন মাস্কের এক্স ব্রাজিলে কয়েক মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছে।
০৬:৫৫ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা
আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন।
০৬:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
হামলা বাড়ছে, লেবানন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
শনিবার ইসরায়েল লেবাননে বোমা বর্ষণের পরিধি বৃদ্ধি করেছে। তারা এক ডজন বার বিমান আক্রমণ চালিয়েছে বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে। তা ছাড়া হিজবুল্লাহ ও হামাস উভয়কে লক্ষ্যবস্তু করে এই প্রথম ইসরায়েল উত্তরের আরও গভীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আঘাত হেনেছে।
০৩:১৪ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘ক্ষমতায়ন: জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
০৩:০৪ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
এনএসআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
০৩:০০ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
নাটোরে নজর কাড়ছে ধানে গড়া প্রতিমা
দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমাঝে ব্যাতিক্রমী হিসাবে নজর কেড়েছে নাটোরের একটি পূজামণ্ডপ। যেখানে প্রতিমা তৈরি করা হয়েছে ধান দিয়ে। শহরের লালবাজার কদমতলা এলাকার এই মণ্ডপের প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ কেজি ধান। শৈল্পিক েএই প্রতিমার কারিগর লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল।
০২:৪৪ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
০১:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
গোডাউনে ভরপুর, বাজারে দাম প্রচুর
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে চাহিদার তুলনাই ২০২৩-২৪ অর্থবছরে বেশি ভোজ্যতেল আমদানি হয়েছে। এই অর্থবছরে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি হয়েছে ২৩ লাখ টন। দেশে উৎপাদন হয় ২ লাখ ৫০ হাজার টন। আর দেশে বছরে মোট ভোজ্যতেলের চাহিদা ২২ লাখ টন।
০১:৩৯ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
তিন পিস ইলিশ বিক্রি হলো ২৬ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে সাড়ে ছয় কেজি ওজনের তিনটি বড় ইলিশ ধরা পড়েছে আব্দুল হাই হালদার নামের এক জেলের জালে। বগুড়ার এক প্রবাসী ক্রেতা মাছ তিনটি ২৬ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে জানা গেছে।
০১:২২ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
পোশাক খাতে অস্থিরতা: অর্ডার যাচ্ছে প্রতিবেশি দেশে
পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষে চরম দুর্দশা বিরাজ করছে। জানা গেছে, শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কার্যাদেশ বাতিল হয়ে গেছে। কারখানার মালিকরা বলছেন, কার্যাদেশ কমে যাওয়ার চেয়েও বড় শঙ্কা অপেক্ষা করছে সামনের দিনে। তাদের ভাষ্য, এভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রিই চলবে না।
০১:১১ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল শনিবার (৫ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া এক এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
১২:৪৪ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
বাংলাদেশ-ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর দল প্রথমবারের মতো ভারতকে টেস্টে হারের স্বাদ দেবে-এমন আশায় ছিলেন সমর্থকরা। যদিও ১৫ টেস্টের দ্বৈরথে ভারতের বিপক্ষে জয় অধরাই থাকল। চেন্নাই ও কানপুরে টানা দুই টেস্টেই হেরেছে বাংলাদেশ।
১২:০২ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক
রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শনিবার (৫ অক্টোবর) পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এ জনসভার যোগ দেন তিনি।
১১:৫৭ এএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১:৪৫ এএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
শেরপুরে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৭ জনের
শেরপুরে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে বিভিন্ন নদীর পানি। লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব পানিবন্দি মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসনসহ সেচ্ছাসেবী সংগঠন, বিজিবি।
১১:১১ এএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
আবরার হত্যা : ৩২ মাসেও নিষ্পত্তি হয়নি আপিল
৩২ মাসেও নিষ্পত্তি হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিল। ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পরপরই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। রাষ্ট্রপক্ষেও আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আবেদন করা হয়। ২০২২ সালের ২৬ জানুয়ারি আপিল শুনানির জন্য হাইকোর্টে নথিভুক্ত হয়েছিল।
১০:৫০ এএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড
মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে জ্বালানি তেলের ওপর। এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়েছে। শুধুমাত্র গত বৃহস্পতিবারই (৩ সেপ্টেম্বর) বেড়েছে ৫ শতাংশ।
১০:৪০ এএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
- ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ এলো দেশে
- সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা
- আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো ৬ আসামিকে
- আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার
- লেবাননের ১০০ স্থাপনায় ভয়াবহ হামলা, নিহত ২৫৪
- মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক
- পদোন্নতি পেয়ে সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির























