ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

চাকুরীর প্রলোভন দেখিয়ে নারী পাচার, আটক ৬

চাকুরীর প্রলোভন দেখিয়ে নারী পাচার, আটক ৬

বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভারতে পাচারকালে তিন নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় পাচারকারী চক্রের পাঁচ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে এদেরকে আটক করা হয়।

০৩:৫৫ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

সেনবাগে বিএনপি-ছাত্রদল নেতাসহ আটক ৫, ইয়াবা-গাঁজা জব্দ

সেনবাগে বিএনপি-ছাত্রদল নেতাসহ আটক ৫, ইয়াবা-গাঁজা জব্দ

নোয়াখালীর সেনবাগের আজিজপুর, অর্জুনতলা ও মোহাম্মদপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

০৩:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

৫৪তম ফিফটিতে ৮ হাজারি ক্লাবে তামিম

৫৪তম ফিফটিতে ৮ হাজারি ক্লাবে তামিম

টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ শুরু হতেই বরাবরের মতো আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে তামিমের দল। 

০৩:১৯ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

‘শেখ কামালকে নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা’

‘শেখ কামালকে নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা’

শেখ কামালের পদ-পদবি নিয়ে কখনই কোনো চিন্তা ছিল না, তিনি শুধু ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি ঊনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রতিটি সময়ই মিছিল-মিটিংয়ে কর্মী থেকে সংগঠক হিসেবে দেশের জন্যে কাজ করে গিয়েছিলেন। শেখ কামালের জন্মবার্ষিকীতে তাকে এভাবেই স্মরণ করেছেন ইউজিসি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি বলেন, একই সঙ্গে নাট্যকার ও ক্রীড়া সংগঠকও ছিলেন শেখ কামাল। সত্তর দশকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে প্রথম বিদেশি কোচ এনে ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছিলেন তিনি। 

০৩:০৪ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

তামিম-লিটনের দুর্দান্ত সূচনা, বড় লক্ষ্যে বাংলাদেশ

তামিম-লিটনের দুর্দান্ত সূচনা, বড় লক্ষ্যে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ শুরু হতেই বরাবরের মতো আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে তামিমের দল। ছুটছে বড় রানের লক্ষ্যেই।

০২:৫১ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

ছুটছে নিত্যপণ্যের দর, জেরবার জীবন

ছুটছে নিত্যপণ্যের দর, জেরবার জীবন

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম নেই। পাঁচ দিনের ব্যবধানে ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে ৩০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে একই মরিচ প্রতি কেজি ২৫০-৩০০ টাকায় কিনতে দেখা গেছে। বাজারে বেশির ভাগ পণ্যের দামই  ঊর্ধ্বমুখী।

০১:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

‘আগস্ট এলেই বিএনপি’র ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে’

‘আগস্ট এলেই বিএনপি’র ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপি’র ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে উঠে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়।

০১:৪৫ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেহ স্টেশন’

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেহ স্টেশন’

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে। জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পাচ্ছেন সিনেমাটি। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ‘দেহ স্টেশন’।

০১:২৫ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

শাহরুখ নয়, মন্নত কেনার প্ল্যান ছিল সালমানের! 

শাহরুখ নয়, মন্নত কেনার প্ল্যান ছিল সালমানের! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের ‘মন্নত’ নিয়ে এমন এক তথ্য ফাঁস করলেন সালমান, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে শাহরুখের অনুরাগীরা ক্ষেপে গিয়েছেন সালমানের উপরে, অন্যদিকে সালমানের ফ্যানেরা মুচকি হাসছেন। তবে সালমান এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার মুখের কথা একেবারে বন্দুকের গুলি!

০১:২১ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানার হতাশাকে পেছনে ঠেলে ওয়ানডের চ্যালেঞ্জে মাঠে নেমেছে টাইগাররা। 

০১:০২ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

‘হাওয়া’ দেখবেন ‘কালা পাখি’ গানের গীতিকার

‘হাওয়া’ দেখবেন ‘কালা পাখি’ গানের গীতিকার

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমাতে হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি সিনেমাটি দেখতে পারেননি। সুস্থ হওয়ার পর এবার তাকে নিয়ে সিনেমাটি দেখার আয়োজন করেছে ‘হাওয়া’ টিম।

১২:৫৯ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

‘স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল’

‘স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল’

দেশের যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাসহ সমাজসেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখনই সরকারে এসেছি চেষ্টা করেছি দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক জগৎকে উন্নত করতে। 

১২:৫০ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

শেখ কামালের জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত

শেখ কামালের জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটা কার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।

১২:৪২ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

শেখ কামাল ক্রীড়া পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

শেখ কামাল ক্রীড়া পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

সাতটি বিভাগে নয়জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২:২৫ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ জন গ্রেপ্তার

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ জন গ্রেপ্তার

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হলো।

১২:১৬ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

তেল-গ্যাসের দাম সমন্বয়ের পক্ষে প্রতিমন্ত্রী

তেল-গ্যাসের দাম সমন্বয়ের পক্ষে প্রতিমন্ত্রী

জ্বালানি তেল ও গ্যাসের দাম সমন্বয় করা উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

১২:০৪ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

১২:০১ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

হোয়াইট হাউজের পাশে বজ্রপাত, ৪ জনের অবস্থা গুরুতর

হোয়াইট হাউজের পাশে বজ্রপাত, ৪ জনের অবস্থা গুরুতর

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের কাছে বজ্রপাতে ৪ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাহের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১১:৫৬ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

১৫ আগস্টের অন্যতম খেলোয়াড় ছিলেন জিয়া (ভিডিও)

১৫ আগস্টের অন্যতম খেলোয়াড় ছিলেন জিয়া (ভিডিও)

বঙ্গবন্ধুকে হত্যার জন্য অন্তত ১৫ মাস ধরে খুনিদের সংগঠিত করে ফারুক রহমান। গবেষকদের মতে, সেনাবাহিনীর তৎকালীন উপ-প্রধান মেজর জেনারেল জিয়া প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনা সম্পর্কে জানতেন। তিনিই ছিলেন ১৫ আগস্টের অন্যতম খেলোয়াড়। 

১১:৫০ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

এশিয়া কাপে ক্রিকেটের চেয়েও যেসব ইস্যু বেশি গুরুত্ব পায়

এশিয়া কাপে ক্রিকেটের চেয়েও যেসব ইস্যু বেশি গুরুত্ব পায়

এশিয়া কাপের ১৫তম আসর শুরু হতে যাচ্ছে এই মাসের শেষে, ইতোমধ্যে সূচি চূড়ান্ত হয়েছে, পাকিস্তান এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করেছে। অগাস্টের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ চলবে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত।

১১:৩৯ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

বঙ্গবন্ধু হত্যা: মামলার তদন্তে চ্যালঞ্জে ছিল যত (ভিডিও)

বঙ্গবন্ধু হত্যা: মামলার তদন্তে চ্যালঞ্জে ছিল যত (ভিডিও)

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর পর মামলা হয়। সেই মামলার তদন্ত করতে যেমন ছিল ঝুঁকি, তেমনি ছিল দেশ-বিদেশের তথ্যপ্রমাণ জোগাড় করার চ্যালেঞ্জ। সব বাধা উতরে ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

১১:৩৬ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

রাবি ভর্তি জালিয়াতি, ছাত্রলীগ নেতা তন্ময় বহিষ্কার 

রাবি ভর্তি জালিয়াতি, ছাত্রলীগ নেতা তন্ময় বহিষ্কার 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক আহমেদ তন্ময়কে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

১১:২৬ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

সড়কে মৃত্যু শূন্যে নামাতে দৃশ্যমান উদ্যোগের পরামর্শ (ভিডিও)

সড়কে মৃত্যু শূন্যে নামাতে দৃশ্যমান উদ্যোগের পরামর্শ (ভিডিও)

সড়কের বিশৃঙ্খলায় প্রতিনিয়তই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, মানুষ। সামাজিক সচেতনতা, কার্যকর উদ্যোগ আর সবার চেষ্টা ছাড়া এই অনর্থক প্রাণের ক্ষয় রোধ করা যাবে না, বলছেন বিশেষজ্ঞরা। 

১১:২৬ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

বরগুনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বরগুনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১:২১ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি