ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

দুই বছরে রাজধানীতে ৪৬৮টি অগ্নিকাণ্ড! (ভিডিও)

দুই বছরে রাজধানীতে ৪৬৮টি অগ্নিকাণ্ড! (ভিডিও)

নিমতলী ও চুড়িহাট্টার মতো অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

০৪:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

টাঙ্গাইলে ট্রাক-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৩

টাঙ্গাইলে ট্রাক-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৩

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

০৪:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পরিকল্পনা জরুরী

চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পরিকল্পনা জরুরী

চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগানোর জন্য সহায়ক দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন, শিক্ষাব্যবস্থার যুগোপযোগীকরণ, অবকাঠামো ও মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষার সমন্বয়সহ এখাতের উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদানের উপর গুরুত্বারোপ করেন ডিসিসিআই আয়োজিত ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণকারী বক্তারা। 

০৪:২৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

নাটোরে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন

নাটোরে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন

নাটোরের বড়াইগ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে আল আমিন হক বাবু নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কিডনিতে আঘাত প্রাপ্ত ওই যুবক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। 

০৪:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

শুধু পান নয়, কফি ব্যবহার করতে পারবেন যেভাবে

শুধু পান নয়, কফি ব্যবহার করতে পারবেন যেভাবে

কফির কাপে মৌতাত (নিয়মমাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা)। সারাদিনের ক্লান্তি কাটাতে এক কাপ কালো কফি, হালকা গান আর প্রিয় বইয়ের পাতা ওল্টানো। কিন্তু শুধু পান করাই বা কেন? কফির আরও নানা গুণ রয়েছে। দোকানে যে কফির গুঁড়ো কিনতে পাওয়া যায় সেগুলি এবং কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ। আসুন জেনে নেওয়া যাক কফির নানা ব্যবহার্য গুন।

০৪:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

বাগেরহাট মৎস্য বীজ খামারে উৎপাদিত পোনা বিতরণ 

বাগেরহাট মৎস্য বীজ খামারে উৎপাদিত পোনা বিতরণ 

বাগেরহাট সরকারি মৎস বীজ খামারে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মৎস্য ভবন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদর কাছে এই পোনা হস্তান্তর করা হয়। 

০৪:২০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

সোমবার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

সোমবার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্র্রসহ বৃষ্টি হতে পারে।

০৪:১৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর দখলের অভিযোগ

ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর দখলের অভিযোগ

ফরিদপুরের সদরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে দোকানের ভাড়াটিয়ার বিরুদ্ধে। উপজেলার আকটেরচর ইউনিয়নের মণিকোঠা বাজারে ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলম কর্তৃক দোকানঘর দখলের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে। 

০৪:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

দেশে করোনায় একদিনে আরও ৩২ মৃত্যু

দেশে করোনায় একদিনে আরও ৩২ মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৮৩ জনে।

০৪:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

০৪:০২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

নিজ ঘর বার্সেলোনায় ফিরলেন কুতিনহো

নিজ ঘর বার্সেলোনায় ফিরলেন কুতিনহো

এক বছরের জন্য ধার হিসেবে কুতিনহোকে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। নতুন করে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লিগে তার সাথে স্থায়ীভাবে চুক্তি করতে অস্বীকৃতি জানায় বায়ার্ন। যার ফলে নিজের ঘর বার্সেলোনায় ফিরে এসেছেন কুতিনহো।

০৩:৪৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

সন্ত্রাসী হামলায় আহত ইউএনওকে ঢাকায় আনা হয়েছে

সন্ত্রাসী হামলায় আহত ইউএনওকে ঢাকায় আনা হয়েছে

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম (৩৫)-কে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। 

০৩:৪১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)

গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)

দেশ এখনও করোনামুক্ত হয়নি। এ অবস্থার মধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন রাজধানীবাসী। কর্মক্ষেত্রে বা অন্য প্রয়োজনে সহসাই ঘরের বাইরে যাচ্ছেন মানুষ। 

০৩:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনী প্রধান

এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনা ও বিমানবাহিনী প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৩:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

আন্তর্জাতিক সিডও দিবস আজ

আন্তর্জাতিক সিডও দিবস আজ

আজ ৩ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সিডও দিবস’। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহীত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। এরপর থেকেই এই সনদে স্বাক্ষরকারী দেশগুলো প্রতি বছরের ৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সিডও দিবস হিসেবে পালন করে।

০৩:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিএনপি’র মুখে জনস্বার্থের কথা মানায় না : সেতুমন্ত্রী

বিএনপি’র মুখে জনস্বার্থের কথা মানায় না : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।’

০২:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ঢাবিতে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ নিয়ে প্রশাসনের দুঃখ প্রকাশ

ঢাবিতে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ নিয়ে প্রশাসনের দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‌্যাগ ডে উৎসবকে ‘অমানবিক ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে তা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

০২:৪১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

নাব্যতা সংকটে ধুঁকছে দেশের প্রধান ফেরিগুলো (ভিডিও)

নাব্যতা সংকটে ধুঁকছে দেশের প্রধান ফেরিগুলো (ভিডিও)

নাব্যতা সংকটে পড়েছে দেশের প্রধান ফেরিঘাটগুলো। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ প্রায় সকল চ্যানেল। দিনে চায়না চ্যানেল খোলা থাকলেও সীমিত আকারে চলছে নৌযান। দৌলতদিয়া-পাটুরিয়া রুটেও নাব্যতা সংকটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। নৌযান চলাচল স্বাভাবিক করতে চলছে ড্রেজিং। 

০২:৩২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

যাদু বাস্তবতা নিয়ে ইউটিউবার বিডির ‘মেন্টাল প্যান্ডেমিক’

যাদু বাস্তবতা নিয়ে ইউটিউবার বিডির ‘মেন্টাল প্যান্ডেমিক’

প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি বা প্যান্ডেমিক। এর ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটে গেছে। এমন একটি মনস্তাত্ত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডেমিক’।

০১:৪৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

কিছুটা সুস্থ কণ্ঠশিল্পী আকবর, নেয়া হচ্ছে চেন্নাই

কিছুটা সুস্থ কণ্ঠশিল্পী আকবর, নেয়া হচ্ছে চেন্নাই

অবশেষে কিডনি রোগের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নিয়ে যাওয়া হচ্ছে কণ্ঠশিল্পী আকবরকে। ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন তিনি। 

০১:৪৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

চালের বাজার চড়া (ভিডিও)

চালের বাজার চড়া (ভিডিও)

চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা। আর মিনিকেটে বাড়তি গুণতে হচ্ছে ৩ টাকা। আড়তদারদের দাবি, বন্যার কারণে চালের দর বাড়তির দিকে। যদিও খুচরা ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির দায় চাপাচ্ছেন আড়তদারদের ওপর। 

০১:৩২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সম্প্রতি ডিজিটাল প্লাটফরম-এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নব নিযুক্ত প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

০১:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

আক্রান্তে ভারতের নতুন রেকর্ড

আক্রান্তে ভারতের নতুন রেকর্ড

প্রাণঘাতি করোনায় অন্ধকার দেখছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। যেখানে করোনা পরীক্ষা ও শনাক্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। গত একদিনে সেখানে প্রায় ৮৪ হাজার মানুষের দেহে করোনা চিহ্নিত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও সহস্রাধিক ভুক্তভোগী। তবে, আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন। 

০১:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

কিয়েক্টা অবস্থা!

কিয়েক্টা অবস্থা!

মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা থাকে, থাকতে পারে, যা একান্তই গোপন, খুবই সংবেদনশীল। এইসব ঘটনা কাউকে বলা যায় না, কারো সাথে শেয়ার করা যায় না, একান্তে গুমড়িয়ে গুমড়িয়ে বহন করতে হয়। কাউকে বললেও সে এগুলোর প্রতিক্রিয়া বা চাপ অনুধাবন করতে সক্ষম হয় না। তেমনি একটা ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু ঘটনা অনেক আগের এবং সব বিষয় তামাদি হয়ে গেছে, উপরন্ত ঘটনার নায়ক বা খলনায়ক যাই বলি না কেন তিনি আর দেশেই থাকেন না, তাহলে মনে হয় বলতে অসুবিধে নেই। 

১২:৫৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি