কুমিল্লায় বেড়েছে শশার চাষ
চারদিকে ধানের চারা রোপণ শেষ করেছেন কৃষক। আর ঐ ধানের চারা উঁকি দিয়ে রূপ নিচ্ছে সবুজের সমারোহে। এর মধ্যে চাষ হচ্ছে শশার। পানির ওপর মাচায় হলুদ-সাদা ফুল কিংবা থরে থরে ঝুলছে শশার। এমন চিত্র দেখা যায় কুমিল্লার নাঙ্গলকোটে। এবার শশার আবাদও ভালো হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে।
১২:২৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
রংপুরে করোনা টেস্টে ভোগান্তিতে রোগীরা (ভিডিও)
রংপুর সিটি করপোরেশনসহ পুরো জেলায় করোনার পরীক্ষা করাতে নানা ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পিসিআর ল্যাবের সক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী হওয়ায় পরীক্ষার ফল পেতেও সময় লাগছে দশ-বারো দিন।
১২:২৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি (ভিডিও)
উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের ৭টি নদীর পানি ১১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে কোথাও কোথাও তীব্র হয়েছে নদীভাঙন।
১২:২০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
লিডসের কাছে পয়েন্ট হারাল ম্যানসিটি
দীর্ঘ ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। এই দলটির কাছে পয়েন্ট হারিয়েছে শিরোপাপ্রত্যাশী দল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে এগিয়ে গেলেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে লিডসকে সমতায় ফেরায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়।
১২:১০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
বিশ্বে করোনাক্রান্ত রোগী সাড়ে ৩ কোটি ছাড়াল
প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাসের অধিক সময়ে বিশ্বের সাড়ে ৩ কোটির বেশি মানুষের দেহে হানা দিয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে গত একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ। সেই সঙ্গে থামছে না প্রাণহানিও। নতুন করে প্রায় ৫ হাজারসহ এখন পর্যন্ত ১০ লাখ ৩৭ হাজারের বেশি ভুক্তভোগী পৃথিবী ছেড়েছেন। যার অধিকাংশই আমেরিকা, ভারত ও ব্রাজিলের নাগরিক। তবে সুস্থতার সংখ্যাও নেহায়েত কম নয়।
১১:৪১ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
শিশু অধিকারের বিষয়ে মধ্যরাতে হাইকোর্টের আদেশ
শনিবার রাত এগারোটার পর দেশের একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নিয়মিত আলোচনা অনুষ্ঠান চলছিল। এ অনুষ্ঠানে রাজধানীর দুই শিশুর পৈত্রিক নিবাসে প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়। বিষয়টি হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নজরে আসে। তিনি স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক (রোববার রাত ১২টার পর) হাইকোর্ট বসিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শিশু দুইটিকে বাড়িয়ে নিরাপদে পৌঁছে দিতে আদেশ দেন।
১১:৩৪ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নার্সের ভূমিকা
করোনা ভাইরাস (কভিড-১৯)’র এই সময়ে চিকিৎসক ও নার্সসহ অন্যন্য স্বাস্থ্যকর্মীরা একত্রে কাজ করেছেন। মিডওয়াইফরাও মায়েদের সাহায্য ও সন্তান জন্মদানে সহায়তা করছেন। নবজাতক শিশুদের পৃথিবীর আলো দেখাতে কার্যকরি অবদান রাখছেন। তাই নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমন অবস্থা বিবেচনা করেই জাতিসংঘের ৭২তম এসেম্বলিতে ২০২০ সালকে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদ্বীশতবার্ষিকীকে নার্স ও মিডওয়াইফ বর্ষ ঘোষণা করেছে।
১১:২৮ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
করোনায় সুস্থ্য থাকতে নিজেকে ভালোবাসুন
করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের মানুষ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে এবং সমস্যার অংশ না হয়ে হতে হবে সমাধানের অংশ। দুশ্চিন্তা, মৃত্যুভয়, নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হয়ে প্রশান্তচিত্তে করে যেতে হবে নিজের যা যা করণীয় তা।
১১:১৯ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
রোগীর কাছে উড়ে যাবেন ডাক্তার (ভিডিও)
জরুরি সেবা দিতে রোগীর দুয়ারে আক্ষরিক অর্থেই ডাক্তার উড়ে আসবেন। উড়োজাহাজ বা হেলিকপ্টারে চেপে নয়, ‘জেট স্যুটের’ মাধ্যমে দুর্গম পথ পাড়ি দেবেন তারা। যুক্তরাজ্যে এমনই ঘটনা ঘটতে চলেছে। তার এক মহড়াও দিয়ে ফেলেছে দুটি প্রতিষ্ঠান। খবর ডয়চে ভেলে’র। ভিডিও দ্যা টেলিগ্রাফ’র।
১১:০৪ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি
নাগর্নো-কারাবাখ নিয়ে সংঘর্ষরত আর্মেনিয়া ও আজারবাইজানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ গতকাল শনিবার বলেছেন, ইরানের সীমানায় কোন পক্ষের আঘাতই সহ্য করা হবে না। খবর তেহরান টাইমস ও পার্স টুডে’র।
১০:২৭ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সিংড়ায় মানব সৃষ্ট বন্যায় শত কোটি টাকার ক্ষতি!
প্রকৃতির পাশাপাশি নাটোরের সিংড়ায় এবার মানব সৃষ্ট বন্যায় ক্ষতি গুনতে হবে শতকোটি টাকার বেশি। আত্রাই নদীতে অবৈধ সোঁতি জালের কারণে এবার বন্যায় রাস্তা ও বাঁধ ভেঙ্গে যায়। এতে অন্তত ১৬টি বাড়ি সম্পূর্ণ এবং অন্তত আরও ১০টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।
১০:২৩ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজ থেকে একাদশের অনলাইন ক্লাস শুরু
আজ ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু হচ্ছে। কলেজগুলোকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছিল শিক্ষা বোর্ড থেকে। সব কলেজে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানানো হয়।
১০:১৬ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
দিল্লির কাছে পরাজিত কলকাতা
৪৩৮ রানের ম্যাচে ১৮ রানে হার মানে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন ইয়ান মরগান এবং এবারের আইপিএলে প্রথম খেলতে নামা রাহুল ত্রিপাঠী। কিন্তু এই ব্যাটসম্যান আউট হওয়ার পর জয় থেকে ছিটকে যায় কেকেআর। শেষ পর্যন্ত ২১০ রানে শেষ হয় তাদের ইনিংস।
১০:০৯ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
করোনায় আক্রান্ত ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো: চিকিৎসক
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক নেভি কমান্ডার ড. শন কনলি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার তিনি এমনটি জানান। খবর ভয়েস অব আমেরিকা’র।
১০:০২ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ব্রাজিলে কমছে না প্রাণহানি, আক্রান্ত ৪৯ লাখ
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কমানো যাচ্ছে না প্রাণহানি। করোনার আঘাতে প্রতিদিনই এখনও শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। গত একদিনেও প্রায় ৬শ’ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। একই অবস্থা সংক্রমণেও। যার শিকার এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি ব্রাজিলিয়ান। অন্যদিকে আরও কমেছে সুস্থতার হার। অবস্থার উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।
০৯:৫২ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজ থেকে বাড়ছে এলপিজির দাম
সারাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আজ রোববার থেকে বাড়ানো হচ্ছে। কোম্পানিগুলো প্রতি সিলিন্ডারে ৩০ থেকে ৫০ টাকা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডার ভোক্তাদের কিনতে হবে ৮০০ থেকে ৮২০ টাকায়। গতকাল শনিবার পর্যন্ত যা ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।
০৯:৪৭ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজ বিশ্ব প্রাণী দিবস
আজ ৪ অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের সমুদয় প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য পালন করা হয় এই দিবস।
০৯:৩৭ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আরও ৪ বছর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন
দেশের ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে আরও চার বছর থাকছেন কাজী সালাউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থবার সভাপতির চেয়ারে বসলেন তিনি।
০৯:০৪ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
বাবা হারালেন সাংবাদিক কবির আহমেদ খান
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের বাবা আব্দুল খালেক আর নেই (ইন্না-লিল্লাহ .... রাজিউন)। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
০৯:০১ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ইডেন অধ্যক্ষ হত্যা মামলার রায় আজ
রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। আজ রোববার (০৪ অক্টোবর) মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।
০৮:৪৩ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজ থেকে ওমরাহ শুরু
প্রায় সাত মাস পর আজ রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ওমরাহ। প্রথম ধাপে ওমরাহ হজ্জ পালনেচ্ছুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মক্কার মসজিদুল হারাম। এছাড়া মসজিদুল হারামে বাসে করে নিয়ে আসার জন্য ওমরাহ হাজিদের জমায়েত হওয়ার কয়েকটি স্থানকে স্বাস্থ্যসেবা সুবিধার ব্যবস্থাসহ প্রস্তুত রাখা হয়েছে।
০৮:৩৭ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আজ কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে তিনদিনের সফরে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ রবিবার কুয়েতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।
০৮:৩০ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
করোনায় পৃথিবী ছাড়া ২ লাখ ১৪ হাজার আমেরিকান
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনভাবেই থামছে না প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যেখানে গত একদিনেও সাড়ে ৭শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে আগের মতোই ঊর্ধ্বমুখী সংক্রমণ হার। যার ভুক্তভোগী ৭৬ লাখ আমেরিকান। তবে কিছুটা বেড়েছে সুস্থতা।
০৮:২০ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজ থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু
আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার এক লাখ দুই হাজার স্থায়ী কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে একটি করে নীল রঙের আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
০৮:১৮ এএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
- এলএনজি আমদানিসহ ৫ প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- ১০ মাসে সড়কে ৪ হাজার ৬৪৭ প্রাণহানি, ৩০০ পরিবার নিশ্চিহ্ন
- আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
- মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ
- হবিগঞ্জে বিকল ট্রাকে ডাকবাহী গাড়ীর ধাক্কা, নিহত ৩
- ঠাকুরগাঁওয়ে অসময়ে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























