করোনা ভাইরাস পরীক্ষায় আখাউড়া চেকপোস্টে থার্মাল স্ক্যানার
করোনা ভাইরাস পরীক্ষার জন্য অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে মিনি থার্মাল স্ক্যানার আনা হয়েছে। শুক্রবার সকাল থেকে চেকপোস্টের ইমিগ্রেশন ভবনের সামনে বসানো মেডিকেল ডেস্কে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।
১১:৩৮ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
চীনে এলসি খোলা বন্ধ
চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ফলে দেশটিতে অধিকাংশ অফিস ও ব্যাংক বন্ধ। এতে বিভিন্ন দেশে চীনের পণ্য সরবারহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও। চীন থেকে আমদানি করা কাঁচামাল সময় মতো পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকরা। শঙ্কায় আছেন রফতানিকারকরাও। নতুন করে দেশটিতে এলসি (লেটার অব ক্রেডিট) খোলা যাচ্ছে না।
১১:২৮ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
প্রথম টেস্টে নেমেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
রাওয়ালপিন্ডি গ্রাউন্ডে টস করতে নামেন মুমিনুল-আজহার আলী। তবে টস জিতে আজহার আলী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাধ্য হয়ে মুমিনুলদের ব্যাটিংয়ে নামতে হয়। আর নেমেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
১১:২৩ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ভালোবাসা দিবসে বোনকে নিয়ে ফিরছেন মিথিলা
বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মিথিলা। বিয়ে ও পড়াশোনার কারণে তার এই দূরত্ব। তবে নতুন খবর হচ্ছে- এবার বিরতি ভেঙে ফিরেছেন তিনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে দেখা যাবে তাকে। আরও আনন্দের সংবাদ হচ্ছে- এ নাটকে মিথিলার সঙ্গে দেখা মিলবে তার ছোট বোন মিশৌরীকে।
১১:১৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
আজ বিসিএলে নামছেন মুশফিক-ইমরুল
উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে নামছেন মুশফিকুর রহিম। আজ সিলেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মোকাবিলা করবেন তিনি। মুশফিকের মতো বিসিএলের দ্বিতীয় রাউন্ডে চোট কাটিয়ে ফিরছেন ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজও। কক্সবাজারে মুখোমুখি হবেন তারা। একই সময় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে জাতীয় দলও।
১১:০০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে । ইতোমধ্যেই প্রথম টেস্টের ভেন্যুতে অনুশীলন করেছে মুমিনুলরা।
১০:৩২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
করোনা ভাইরাসে চীনের মৃত্যুর সংখ্যা ৬৩৬ জন ছাড়িয়েছে
চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে গতকাল বৃহস্পতিবারই ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশেই ৬৯ জন। দেশটির সরকারের হিসাবে, এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সর্বোমোট ৬৩৬ জন মারা গেছেন। খবর সাউথ চায়না মনিং পোস্ট’র।
১০:৩১ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর
নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করবে। বায়োপিকটি তৈরির জন্য পরিচালক হিসেবে বেছে নেয়া হয়েছে মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে। বলিউডের ৮৩ বছরের এই প্রবীণ পরিচালক ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই এর কাজ। এ সংক্রান্ত কাজ, শূটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বুধবার (৫ ফেব্রুয়ারী) ঢাকায় এসেছেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল।
১০:২৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
শেরপুরে পিস্তল-গুলিসহ ২ গারো যুবক গ্রেপ্তার
শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি রামদা সহ ২ গারো যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করে।
১০:১৩ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
আজ নেপাল যাচ্ছেন সেনাপ্রধান
পাঁচ দিনের সরকারি সফরে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার নেপাল যাচ্ছেন। সফরকালে তিনি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
১০:০২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী খুন
সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন অভিষেক দে দ্বীপ (১৯) নামে ছাত্রলীগের এক কর্মী। এসময় আহত হয়েছেন শুভ নামের আরেক ছাত্রলীগকর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০:০০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী খুন
সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন অভিষেক দে দ্বীপ (১৯) নামে ছাত্রলীগের এক কর্মী। এসময় আহত হয়েছেন শুভ নামের আরেক ছাত্রলীগকর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০:০০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সাংবাদিক খায়রুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ইন্তেকাল করেন তিনি। খায়রুল কবির ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম আজীবন সদস্য।
০৯:৫৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
পবিত্র জুমার দিনে করণীয়
জুমার দিন অত্যন্ত তাৎপর্যবহ। পবিত্র আল-কোরআনে জুমা নামে একটি সুরা রয়েছে। আল্লাহতায়ালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছেন এই দিনে। তাই মুসলিম উম্মাহ জুমার দিন শুক্রবার বিশেষ ইবাদতের লক্ষে মসজিদে একত্রিত হয়ে থাকে। জুমার দু’রাকাত ফরজ নামাজকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে।
০৯:৫২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ঢাকা আর্ট সামিটের পঞ্চম আসর শুরু হচ্ছে আজ
‘পঞ্চম ঢাকা আর্ট সামিট-২০২০’ শুরু হচ্ছে আজ শুক্রবার। দ্বিবার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর এ আয়োজনের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘সঞ্চারণ বা সিসমিক মুভমেন্টস’।
০৯:৩৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
দিনাজপুরে হাকিমপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে হিলির হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
০৯:১৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
করোনা ভাইরাসের খবর দেওয়া চীনা ডাক্তারের মৃত্যু
সম্প্রতি চীনে আবির্ভূত প্রাণঘাতি করোনা ভাইরাসে খবর প্রথম জানিয়েছিলেন চক্ষু বিশেষজ্ঞ লি ওয়েনলিয়াং। এজন্য তিনি সতর্কও করেছিলেন সবাইকে। কিন্তু চীনা কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এবং অনেক মানুষের মৃত্যু হলে নায়কোচিত প্রশংসা পান ঐ চিকিৎসক। তবে শেষ রক্ষা হয়নি ওই ডাক্তারেরও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি।
০৯:১৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বইমেলার আজকের সকালটা শিশুদের জন্য
আজ প্রথম ছুটির দিন পাচ্ছে বইমেলা। শুক্রবার পাঠকে ভরে উঠবে বইমেলা— এমন আশা করছেন প্রকাশকরা। ছুটির দিনে মেলার দ্বার খুলছে সকাল ১১ টায়। বেলার প্রথম দুই ঘণ্টা থাকছে শিশু প্রহর। তাই বইমেলার প্রাঙ্গণের সকালটা থাকবে শিশুদের দখলে।
০৮:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
দিনের তাপমাত্রা হ্রাস পাবে
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
০৮:৩৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে মিলান পৌঁছেছেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে ট্রেনে রোম থেকে ইতালির মিলান শহরের উদ্দেশে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সেখানে পৌঁছেন। মিলান সফরকালে তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন।
০৮:৩৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সন্তানের গলায় রশি বেঁধে টেনে নিয়ে ভিক্ষা করেন মা
গলায় রশি বেঁধে পশুর মতো নিজের প্রতিবন্ধী সন্তানকে টেনে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করেন এক মা। বসত করেন অন্যজনের বাড়ির বারান্দার একটি ছোপড়া ঘরে। এভাবেই চলছে বছরের পর পর ধরে।
১১:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বব্যাপী পণ্য পরিবহন ব্যাহত
জানুয়ারিতে চীনের উহান শহরে শুরু হওয়া প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে বাণিজ্যিক পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
১১:৩৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
‘ব্যাংকে নৈতিকতা সুশাসন ও মূল্যবোধের ওপর নির্ভর করে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকে নৈতিকতা এককভাবে কাজ করতে পারে না। এটা নির্ভর করে সার্বিক সমাজের নৈতিকতা ও মূল্যবোধের ওপর।
১১:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
হাবিপ্রবিতে কুকুরের গভীর ক্ষতে সফল অস্ত্রোপচার
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুকুরের ডিপ ওউন্ড বা গভীর ক্ষতের সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর কুকুরটি এখন সুস্থ আছে।
১১:০৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- এস আলমের নাগরিকত্ব ত্যাগের সব নথি দাখিলের নির্দেশ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠকে বসছে সচিব কমিটি
- চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত
- ১৪ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু রোববার
- নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
- টঙ্গীতে আগুনে পুড়ে গেছে কলোনির ৩০ রুমের মালামাল
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ






















