ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৫, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু হলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আর পি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত সবিতাকে গত রোববার এই হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি