ন্যাশনাল ব্যাংকের ২০৪তম ধানমন্ডি এক্সটেশন শাখার উদ্বোধন
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২০৪ তম শাখা ঢাকার ধানমন্ডিতে (ধানমন্ডি এক্সটেশন শাখা) আজ ১লা সেপ্টেম্বর ২০১৯, রবিবার উদ্বোধন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এবং ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।
১০:৪০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
চার্জশিটে মিন্নিকে আসামি করায় ক্ষুব্ধ বাবা
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। রোববার বিকেল সাড়ে চারটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
১০:৩৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ পল্লী চিকিৎসক আটক
দিনাজপুরে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ রুহুল আমীন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে র্যাব। রোববার দুপুরে শহরের নিউটাউন এলাকা থেকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
১০:৩১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে তিতাস নদীতে রবিবার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার তিতাসের বুকভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছাসে পৌর এলাকার শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত এলাকায় তিতাস নদীতে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা।
১০:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
উদ্যোক্তাদের ঋণ ও সহায়তা দেয়ার দাবি রাসিক মেয়রের
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সরকার উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে। এখন সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে তাদের উৎসাহিত করতে হবে।
১০:১৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
শার্শায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবাসহ সুজন (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
১০:১৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহবান স্পিকারের
বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, জ্বালানী খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক সহায়তা বৃদ্ধির আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
১০:০৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
সিরাজগঞ্জে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি ও তাড়াশ উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
১০:০৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশ ব্যাংকের নতুন জিএম বিষ্ণুপদ বিশ্বাস
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বিষ্ণুপদ বিশ্বাস। রোববার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পদোন্নতির খবর জানানো হয়।
০৯:৫৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বিএনপির প্রয়োজন এখন সবচেয়ে বেশি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামী লীগ সবদিকে থেকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেই জন্যই এখন বিএনপির প্রয়োজনীতা সব থেকে বেশি।
০৯:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়
মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমত উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষকে মাত্র ৪৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৭০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সালমারা।
০৯:১৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
কারখানা স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনায় মনযোগী হোন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে প্রয়োজনীয় সব ধরণের সাহায্য-সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার ব্যবসা-বান্ধব সরকার। ব্যবসায়ীরাই ব্যবসা করবে, তাদের কাজে আমরা সহযোগিতা করব।’ তাঁর সরকার এ ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।
০৮:৫৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
টাইগ্রেস তোপে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র
টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে রীতিমত বিধ্বস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। নাহিদা-জাহানারা-খাদিজাদের আগুনে বোলিংয়ে আমেরিকার মেয়েরা গুঁড়িয়ে গেছে মাত্র ৪৬ রানেই। ফলে জয়ের জন্য ৪৭ রান করতে হবে সালমা বাহিনীকে।
০৮:৪৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বিএনপিকে জঙ্গি-সন্ত্রাসাশ্রয়ী রাজনীতি পরিহার করার আহ্বান
বিরোধীদল হিসেবে গত সাড়ে দশ বছরে বিএনপি যেভাবে জঙ্গি নির্ভর ও সন্ত্রাসাশ্রয়ী রাজনীতি করেছে, সেটি দেশের রাজনীতির জন্য অত্যন্ত দু:খজনক।গণমানুষের জন্য যারা রাজনীতি করে, তারা কোনোভাবেই এ ধরনের বিধ্বংসী পথের আশ্রয় নেয়া উচিত নয়। বিএনপি যাতে ভবিষ্যতে জঙ্গি নির্ভর ও সন্ত্রাসাশ্রয়ী এবং দোষারোপ করার অপরাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার(১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই আহ্বান জানান।
০৮:৪৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
সোমবার থেকে ভারতে দেখা যাবে বিটিভি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার ভারতে শুরু হচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে সেখানে বিটিভির সব অনুষ্ঠানমালা দেখা যাবে। এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
০৮:৩৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চেক জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামস্থ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা থেকে ১ শ’৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯ শ’ ২৭ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
০৮:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশ ইন্সিওরেন্স ফোরামের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
বাংলাদেশ ইন্সিওরেন্স ফোরামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ইনষ্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
০৮:১৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
কাশ্মীর নিয়ে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তান সমঝোতার চেষ্টা করছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
০৮:১৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
গোল করার পর গার্লফ্রেন্ডকে কিস করায় গোল বাতিল
গোল করার পর খেলোয়াড়রা কতরকম উদযাপনই তো করেন! একেকজনের উদযাপনে থাকে একেক রকম উদযাপন। কিন্তু সম্প্রতি গোল করে ভিন্ন রকমের এক উদযাপন করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যা করে রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় তুলে দিয়েছেন তিনি।
০৭:৫৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
অবৈধ প্রবাসীদের আটককারী সেনা হয়ে গেলেন অবৈধ
ভারতের জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ পড়লেন সাবেক সেনাকর্মকর্তা। শনিবার সকালে প্রকাশিত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।
০৭:৫৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
কারখানা কর্মকর্তার লাথিতে গর্ভবতী নারীসহ আহত ৫
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপকের লাথিতে আহত হয়েছে গর্ভবতী একজনসহ ৪ নারী শ্রমিক। আহত নারী শ্রমিকদেরও স্থানীয় নারী ও শিশু নেওয়া হলে গর্ভবতী নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত নোভা মেডিকেলে ভর্তি করা হয়।
০৭:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
প্রথমবারের মতো শুরু হলো সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ
ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে “শেখ কামাল মেমোরিয়াল ফার্স্ট সার্ক স্লুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯’’।
০৭:৪৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট)। এ উপলক্ষে রোববার সকালে রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।এরপর উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ র্যালি বের করা হয়।
০৭:২৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
‘পুলিশ প্রতিবেদনের আগে আটক ব্যক্তিকে সংবাদমাধ্যমে উপস্থাপন নয়’
গ্রেফতার ব্যক্তিকে পুলিশের প্রতিবেদন দাখিলের আগে গণমাধ্যমের সামনে উপস্থাপন বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন সমীচীন নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের পক্ষে মত দিয়েছেন আদালত।
০৭:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
- কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ ও সদস্য সচিব বাশার
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সভাপতি শামা ওবায়েদ
- জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
- জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
- রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দুইপক্ষের হাতাহাতি
- ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে নায়াব ইউসুফ
- পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ























