ঢাকা, শনিবার   ০৪ জুলাই ২০২৬

 বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল রেলপথ ব্লকেড কর্মসূচি 

 বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল রেলপথ ব্লকেড কর্মসূচি 

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে বসছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় সারাদেশে রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে বলে জানা গেছে।

০৯:৫০ এএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

বার্নাব্যুতে আর্সেনালের রূপকথা, রিয়াল মাদ্রিদের বিদায়
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে আর্সেনালের রূপকথা, রিয়াল মাদ্রিদের বিদায়

সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে রিয়াল মাদ্রিদের অগণিত রূপকথার জন্ম হয়েছে। যেখানে প্রতিপক্ষ দলগুলো বারবার থমকে গেছে রিয়ালের দুরন্ত প্রত্যাবর্তনের সামনে। কিন্তু এবার সেই চেনা চিত্র পাল্টে দিল ইংলিশ ক্লাব আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের দুর্গে ২–১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আরতেতার আর্সেনাল। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিতে হয়েছে হতাশাজনক বিদায়। 

০৯:৪২ এএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

১৫ বছর পর আজ আলোচনার টেবিলে বসছে বাংলাদেশ-পাকিস্তান

১৫ বছর পর আজ আলোচনার টেবিলে বসছে বাংলাদেশ-পাকিস্তান

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান।  দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ।

০৮:৩২ এএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

০৮:২৩ এএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম। একইসঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও। বিশ্বব্যাপী নানা দেশের মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা।

১১:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

শেখ হাসিনাকে বাদ দিয়েই হচ্ছে ‘নতুন আওয়ামী লীগ’
আনন্দবাজারের প্রতিবেদন

শেখ হাসিনাকে বাদ দিয়েই হচ্ছে ‘নতুন আওয়ামী লীগ’

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর দীর্ঘদিন গড়িয়ে গেলেও আওয়ামী লীগের রাজনীতি এখনও মুখ থুবড়ে পড়ে আছে। কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ জেলে অথবা বিদেশে পালিয়ে যাওয়ার কারণে দলীয় নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। শুধু তাই নয় জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে কবে নাগাদ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও সরব হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

১০:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাস

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাস

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে।

১০:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

বাংলাদেশের জন্য এক ইতিবাচক বার্তা এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে।  বাংলাদেশ ছাড়াও আরও ৬টি দেশকে নতুন করে এ তালিকায় যুক্ত করা হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়াকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দিয়েছে।

১০:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুলল খোমেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুলল খোমেনি

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা। শোনা যাচ্ছে, শিগগিরি হয়তো এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ। কিন্তু তার আগেই তেহরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তাদের কথা না শোনে, ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করবে মার্কিন সেনা।

০৯:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

আবারও বাড়ল সোনার দাম, গড়ল নতুন রেকর্ড

আবারও বাড়ল সোনার দাম, গড়ল নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

০৯:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় ড. ইউনূস

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

০৮:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

০৮:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

ডিসেম্বরের আগেও হতে পারে নির্বাচন: আমির খসরু

ডিসেম্বরের আগেও হতে পারে নির্বাচন: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশনে জমা সকল দলের প্রস্তাবগুলো ১৫ থেকে ২০ দিন বা এক মাসে শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।

০৮:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

শুল্ক সংকট সমাধানে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল

শুল্ক সংকট সমাধানে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্কসংক্রান্ত সংকট সমাধানে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত এ প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR)-র সঙ্গে সরাসরি আলোচনা করবে।

০৮:২৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

বিডিআর সদর দফতরের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কী ঘটেছিল, তা জানাটা শুধু সময়ের দাবি নয়—এটা জাতির কাছে দায়।”

০৮:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

বর্তমানে মাঠ প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

০৭:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস 

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস 

আগামী ২১ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

০৭:১৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

ভেঙে ফেলা হচ্ছে কবি রফিক আজাদের বাড়ি

ভেঙে ফেলা হচ্ছে কবি রফিক আজাদের বাড়ি

কবি রফিক আজাদের দীর্ঘ ২৯ বছরের বসবাস আর সাহিত্যচর্চার ঠিকানা—তাঁর প্রিয় বাড়িটি ভাঙা শুরু করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। বুধবার (১৬ এপ্রিল) সকালে বাড়িটির পূর্ব পাশে বুলডোজার চালানো হয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন কবিপ্রেমীরা।

০৭:১২ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

বড়াইবাড়ীতে ভারতবিরোধী বিজয়কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

বড়াইবাড়ীতে ভারতবিরোধী বিজয়কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের স্মরণে দিনটিকে ‘জাতীয় প্রতিরোধ দিবস’ ঘোষণা ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

০৬:৪০ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে ২ জুন সোমবার। প্রতিবছর জুনের কোন এক বৃহস্পতিবার বাজেট ঘোষণা রেওয়াজ থাকলেও এবার তা ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। নতুন অর্থবছরের ঘোষিত বাজেট হতে পারে ৭ লাখ ৯০ থেকে ৯৫ হাজার কোটি টাকা।

০৬:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

মাথায় হাত বুলিয়ে রুপাকে সান্ত্বনা দিলেন কামরুল ইসলাম

মাথায় হাত বুলিয়ে রুপাকে সান্ত্বনা দিলেন কামরুল ইসলাম

টেলিভিশনের আলো ঝলমলে জীবনের বাইরে, এখন তার দিন কাটছে হাই-প্রোফাইল মামলার আসামি হিসেবে—আলোচিত সাংবাদিক ফারজানা রুপার গল্প যেন হঠাৎ করেই বদলে গেছে।

০৬:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাইবে দুদক

টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাইবে দুদক

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানোর উদ্যোগ নেবে দুদক। তাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

০৫:৩৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

ড. ইউনূসকে লেখা চিঠিতে যা বলেছে বিএনপি

ড. ইউনূসকে লেখা চিঠিতে যা বলেছে বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত ও পরামর্শ’ শীর্ষক চিঠিতে বিএনপি শুরুতেই উল্লেখ করেছে, ‘বায়ান্নের ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযদুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, সামরিক স্বৈরাশাসনের অবসানে ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানের পথ ধরে প্রায় ১৬ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অবিরাম লড়াইয়ের শেষ পর্যায়ে ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। শাসকদের প্রধানসহ তার অসংখ্য সহযোগী পালিয়ে জীবন রক্ষা করেছে; আর অবশিষ্টরা হয় বন্দি হয়েছে, কিংবা আত্মগোপন করেছে।’

০৫:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

চীনের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’র জবাব দিল যুক্তরাষ্ট্র 

চীনের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’র জবাব দিল যুক্তরাষ্ট্র 

বিশ্বের দুই অর্থনৈতিক সুপার পাওয়ার, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কযুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে এবার চীনা পণ্যের ওপর শুল্কহার ২৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা চাপ সৃষ্টির কৌশলের প্রতিক্রিয়া হিসেবেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

০৫:০৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি