ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার হোটেল

বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার হোটেল

ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের হোটেল মালিক এসোসিয়েশন।

০৮:৪৮ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

আসছে নতুন ডিজাইনে নোট, বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি

আসছে নতুন ডিজাইনে নোট, বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি

২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। সোমবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

০৮:৪৪ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

০৮:৪১ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠিত হয়েছে: জাতিসংঘ

স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠিত হয়েছে: জাতিসংঘ

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থন পাবে। আমরা এ কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।

১০:১৩ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

আয়ারল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ৭ ও ৯ ডিসেম্বর পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

১০:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

এবার বাংলাদেশি হাইকমিশনে হামলায় নাগরিক কমিটির নিন্দা

এবার বাংলাদেশি হাইকমিশনে হামলায় নাগরিক কমিটির নিন্দা

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এবার এই হামলার ঘটনায় নিন্দা জানাল জাতীয় নাগরিক কমিটি। ওই প্রতিক্রিয়ায়, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা  মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।

০৯:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

২০২৫ সালের এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৫ সালের এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

০৯:৪৮ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

ফের ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

ফের ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

ভারতীয় অপসাংস্কৃতি রুখতে বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার দাবি দীর্ঘ দিনের। এনিয়ে বারবার রিট করা হলেও বন্ধ হয়নি ভারতীয় এসব চ্যানেল। সাম্প্রতিক পরিস্থিতিতে, আবারও বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

০৯:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

আরবি বর্ষপঞ্জির হিজরি সনের ষষ্ঠ মাস হলো জমাদিউস সানি। অন্যান্য মাসের মতো এই মাসেও অধিক পরিমাণে নেক আমল করা বাঞ্ছনীয়। পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় বসেছিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। তবে,  বাংলাদেশের আকাশে কোথাও এই মাসের দেখা যায়নি। তাই আগামী বুধবার (৪ ডিসেম্বর) থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

০৯:৩০ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বাংলাদেশ হাইকমিশনে হামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার

বাংলাদেশ হাইকমিশনে হামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। এই  ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

০৯:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা, বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা, বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও সহিংসতার অভিযোগ ভারতের। এসব বিষয় নিয়ে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্রপন্থী ভারতীয়রা। এ সময় দূতাবাসে উড়ন্ত বাংলাদেশের লাল-সবুজ পতাকা হেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদে বাংলাদেশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্রপন্থী ভারতীয়রা। এ সময় দূতাবাসে উড়ন্ত বাংলাদেশের লাল-সবুজ পতাকা হেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদে প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

০৮:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

মমতার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

মমতার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

০৮:১০ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

সামনের নির্বাচন অনেক কঠিন হবে: তারেক রহমান

সামনের নির্বাচন অনেক কঠিন হবে: তারেক রহমান

সামনের নির্বাচন অনেক কঠিন হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন,  ‘আমার ৩০-৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, সামনের নির্বাচন অনেক কঠিন হবে। কারণ মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। 

০৭:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বাংলাদেশ উপহাইকমিশনে হামলাযর ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশ উপহাইকমিশনে হামলাযর ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

০৭:০৫ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন, ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৬ জনে।

০৬:৫৫ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

২৮ বিয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বর্ণা

২৮ বিয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বর্ণা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। স্বামী কামরুল হাসান জুয়েলের করা মামলায় গ্রেফতারের পর সে সময় গণমাধ্যমে যা এসেছিল, প্রকৃত ঘটনা তার পুরোপুরি উল্টো বলে দাবি করেছেন এ অভিনেত্রী।

০৬:৪৩ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের সাথে কথা বলুক ভারত, যাতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

০৬:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা আর নেই

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা আর নেই

বাংলাদেশের স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

০৫:০৮ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

আইরিশদের হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

আইরিশদের হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে পথটা সহজ করেছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে টাইগ্রেসরা। এর মধ্য দিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার রেকর্ডের তৃপ্তি মিলল টাইগ্রেসদের।

০৪:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

ওয়ানডে সিরিজের দল ঘোষণা, জায়গা হয়নি সাকিবের

ওয়ানডে সিরিজের দল ঘোষণা, জায়গা হয়নি সাকিবের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সম্মান বাঁচানোর লড়াই করছে বাংলাদেশ টেস্ট দল। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

০৪:৪১ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

২১ আগস্ট গ্রেনেড হামলায় কে দায়ী, প্রশ্ন সোহেল তাজের

২১ আগস্ট গ্রেনেড হামলায় কে দায়ী, প্রশ্ন সোহেল তাজের

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। এতে আহত হন আরও অনেকে। ওই মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।

০৪:১৪ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা

বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানপোড়েনের মধ্যে এবার আমদানী করা বকেয়া বিদ্যুৎ বিলের ১৩৫ কোটি টাকা চাইল ত্রিপুরা সরকার। রোববার (১ ডিসেম্বর) ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতলনাথ এই তথ্য জানান। সঙ্গে তিনি আরও জানান, নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। খবর আনন্দবাজার অনলাইন

০৪:০২ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বাংলাদেশ-ভারত সম্প্রীতি নিয়ে পোস্ট, বিপাকে কন্ঠশিল্পী লগ্নজিতা

বাংলাদেশ-ভারত সম্প্রীতি নিয়ে পোস্ট, বিপাকে কন্ঠশিল্পী লগ্নজিতা

ভারতের কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের গান নিয়ে খবরের শিরোনাম হন তিনি। বিশেষ করে কলকাতার আরজি কর-কাণ্ডের সময় লগ্নজিতা সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং ছিলেন। এসব রেশ মিটতেই আরও একবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার মুখে পড়লেন এই গায়িকা। তবে এবার কারণটা ভিন্ন। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে  'হিন্দু-মুসলিম' প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের মতামত জানিয়েছিলেন লগ্নজিতা।

০৩:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

মন্দ ঋণে তৈরি করা যেত ১৪টি মেট্রোরেল ও ২৪টি পদ্মা সেতু

মন্দ ঋণে তৈরি করা যেত ১৪টি মেট্রোরেল ও ২৪টি পদ্মা সেতু

গত ১৫ বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। এতে ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে, তা দিয়ে ১৪টি মেট্রোরেল ও ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। নামে-বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচারসহ কপালে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়, এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংকসহ পুরো দেশ।

০৩:৩২ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি