দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার
প্রকাশিত : ১১:৫৪, ১৮ মে ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এএইচ
আরও পড়ুন










