ঢাকা, শুক্রবার   ২২ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ গোলচত্বর অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২২ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শুরু হওয়া এ কর্মসূচিতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগান দেন। তাদের কণ্ঠে ছিল, ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

বিক্ষোভকারীদের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।

এর আগে, এই হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুই-একটি গাড়ির গ্লাসও ভাঙেন তারা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি