ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে আগুন লাগে। 

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন। 

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনও কিছু জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি