রূপনগর মডেল স্কুলে মৈতালি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
প্রকাশিত : ২০:৫৪, ২৭ জুলাই ২০২৬
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে রোববার মৈতালি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোহাঃ আলাউদ্দীন আল আজাদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।
কর্মসূচিতে মৈতালির সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন— মৈতালি ফাউন্ডেশনের সভাপতি আবু মোহাম্মদ শোয়েব, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন খান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব রাশেদুল ইসলাম, এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরী এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাহউদ্দীন আহমেদ।
এএইচ
আরও পড়ুন










