যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই
প্রকাশিত : ২০:২৭, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান আর নেই।
আজ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রোজান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।
রোজানের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
রোজান ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে পরিচিত ছিলেন। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন রোজান।
এএইচ
আরও পড়ুন










