ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৩৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেন্সিডিল, পাঁচ বোতল বিদেশি মদ, আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি