ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় রাশিব নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ-বাজার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাশিব ওই এলাকার প্রবাসী রাজিব হোসেনের ছেলে।

নিহতের মা নাসিমা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ করে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পেছনে খালের পানিতে তার ছেলেকে ভাসতে দেখেন। 

স্থানীয়দের সহায়তায় মুমূর্ষ অবস্থায় রাশিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি