সালথায় বিস্ফোরক মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রকাশিত : ২৩:৪১, ২৯ এপ্রিল ২০২৬
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খান সোহাগ (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোহাগ খানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।”
এমআর//
আরও পড়ুন










